National

মুম্বইবাসীর ‘বড়’ দিন, চালু এসি লোকাল

মুম্বইতে শুরু হল এসি লোকালের পথ চলা। বড়দিনের সকালে দিল্লি পেল চালকহীন মেট্রো। আর মুম্বইবাসীর জন্য উপহার এসি লোকাল। মুম্বইয়ের লাইফলাইন বলা হয় লোকাল ট্রেনকে। প্রাত্যহিক লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন লোকালে। ভিড়ে বাদুড়ঝোলা হয়ে লোকাল ট্রেন প্রত্যেকদিন গন্তব্যে ছুটে চলে। আরবপারের নাতিশীতোষ্ণ শহরে গলদঘর্ম হয়ে বাড়ি থেকে কর্মস্থল, আবার কর্মস্থল থেকে বাড়ি ফিরতে হয় মানুষকে। সব এনার্জিটুকু লোকালে লড়াই করতেই চলে যায় তাঁদের।

সেই গলদঘর্ম হওয়ার দিন শেষ। মুম্বইতে বড়দিনের সকালে চালু হল এসি লোকাল ট্রেন। আপাতত চার্চগেট থেকে বোরিভেলি ও চার্চগেট থেকে ভিরার পর্যন্ত যাতায়াত করবে এই এসি লোকাল। ট্রেনে থাকছে স্বয়ংক্রিয় দরজা, থাকছে এলইডি আলো, আপতকালীন প্রয়োজনে গার্ডের সঙ্গে টকব্যাকে কথা বলার সুবিধা, জিপিএস ভিত্তিক যাত্রী তথ্য প্রদান ব্যবস্থা, ১২টি কোচের মধ্যে ভেস্টিবিউলের ব্যবস্থা সহ আরও অনেককিছু।

আপাতত সপ্তাহের ৫ দিন, সোম থেকে শুক্রবার পর্যন্ত চলবে এই এসি লোকাল। শনিবার ও রবিবার বন্ধ থাকবে পরিষেবা। ১২টি ট্রেন যাতায়াত করবে। ক্রমশ আরও বাড়বে এই পরিষেবা। ১৮৬৭ সালে স্টিম ইঞ্জিনে ভরসা করে বাণিজ্য নগরী মুম্বইতে বা বলা ভাল তৎকালীন বম্বেতে চালু হয়েছিল লোকাল পরিষেবা। এতদিন পর সেই মুম্বই লাইফলাইন আরও এক নতুন ইতিহাস গড়ল। চালু হল এসি লোকাল।

এদিকে মুম্বইতে এসি লোকাল চালুর খবরে আশায় বুক বাঁধছেন কলকাতা সহ শহরতলীর মানুষজন। যাঁরা প্রাত্যহিক লোকাল ট্রেনে ভিড়ে লড়াই করে অফিস করতে আসেন এবং ফেরত যান। তাঁদের প্রশ্ন এখানে কবে শুরু হবে এমন সুবিধা? তাহলে গরমে পচতে পচতে অন্তত অফিসটা করতে হয়না!

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026