National

রেল স্টেশনে মাও তাণ্ডব, স্টেশন মাস্টার সহ অপহৃত ২

চলতি বছরের অগাস্ট মাসে বিহারের লখিসরাই থেকে আস্ত একটা ট্রেন হাইজ্যাকের পর এবার রেলকর্মীর অপহরণ। পুলিশ সূত্রের খবর, জঙ্গলমহলের সীমান্ত পেরিয়ে মঙ্গলবার রাতে বিহারের জামালপুর-কিউল শাখার মসুদন স্টেশনে ঢোকে শতাধিক সশস্ত্র মাওবাদী। ৪টি দলে ভাগ হয়ে অভিযান চালায় তারা।

প্রথমে স্টেশনে ঢুকে ভাঙচুর শুরু করে মাওবাদীরা। তারপর প্যানেল কক্ষে আগুন ধরিয়ে দেয়। পরে স্টেশন মাস্টার মুকেশ কুমার ও এক কুলিকে অপহরণ করে চম্পট দেয় তারা। রেল সূত্রের খবর, স্টেশনের সম্পত্তির বড়সড় কোনও ক্ষয়ক্ষতি করেনি মাওবাদীরা। তবে মসুদনের উপর দিয়ে ট্রেন গেলে অপহৃত ব্যক্তিদের প্রাণে মেরে ফেলার হুমকি রেলকর্তাদের দিয়েছে তারা।

ঘটনার জেরে বুধবার ভোর থেকে মসুদন দিয়ে রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। যার জেরে যাত্রাপথে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। ব্যাপক ভোগান্তির শিকার যাত্রীরা। কি উদ্দেশ্যে মাওবাদীদের এবারের আক্রমণ তা খতিয়ে দেখছে পুলিশ। গা ঢাকা দেওয়া অপহরণকারী ও অপহৃতদের খোঁজে সংলগ্ন চানুন জঙ্গলে জোরকদমে তল্লাশি জারি রেখেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026