State

অমানবিক! স্টেশনেই ১২ ঘণ্টার বেশি পড়ে রইল যাত্রীর মৃতদেহ

আসানসোল স্টেশনে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে পড়ে রইল এক মৃত ব্যক্তির দেহ। মৃত ব্যক্তির নাম মহম্মদ কেরামত খান। তিনি মিথিলা এক্সপ্রেসের যাত্রী ছিলেন। ট্রেনের মধ্যে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন একা ভ্রমণরত কেরামত খান। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে আসানসোল স্টেশনে নামানো হলে স্টেশনে উপস্থিত চিকিৎসকেরা জানান ট্রেনের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। মহম্মদ কেরামত খানের মৃতদেহ হাসপাতালে নিয়ে না গিয়ে স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে একটি চাদর দিয়ে ঢেকে রাখা হয়।

চিকিৎসকদের ঘোষণা অনুযায়ী মহম্মদ কেরামত খানের মৃত্যু হয় ট্রেনের মধ্যেই। তাই তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো বাধ্যতামূলক। কিন্তু ঘটনাচক্রে আসানসোল স্টেশনের মৃতদেহ উদ্ধারকারীরা কর্মবিরতিতে থাকায় ঘণ্টার পর ঘণ্টা মৃতদেহ পড়ে থাকে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মেই, চাদর ঢাকা অবস্থায়। শনিবার রাতে মৃত্যুর ঘটনা ঘটলেও রবিবার সকাল পর্যন্ত স্টেশন চত্বরেই পড়ে থাকে মহম্মদ কেরামত খানের মৃতদেহ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026