ভারতীয় রেল, ফাইল ছবি
শীত আসছে। কাশ্মীরে বরফ পড়তে শুরু করেছে। ছবির মত সুন্দর হয়ে উঠছে প্রকৃতি। হিমাচলের সিমলা, কুলু, মানালি সর্বত্রই এখন ঝিরঝিরে বরফের আস্তরণ। বরফের গোলা বানিয়ে খেলার দিন এসে গেছে সেখানে। কিন্তু শীত আসা মানেই উত্তর ভারত জুড়ে ঘন কুয়াশার আস্তরণ। দৃশ্যমানতার দফারফা। ফলে উত্তর ভারতের ওপর দিয়ে যাওয়া অধিকাংশ ট্রেনের সময়সূচির ঠিক থাকছে না। ঘণ্টার পর ঘণ্টা দেরিতে চলছে ট্রেন। হাওড়া বা শিয়ালদহ থেকে ছাড়তে চলা বহু ট্রেনের সময় যাচ্ছে বদলে।
প্রবল সমস্যায় পড়ছেন যাত্রীরা। কিন্তু ঘন কুয়াশায় কোনও ঝুঁকিও নিতে পারছেনা রেল কর্তৃপক্ষ। অনেক ট্রেনকে সকালের দিকে উত্তর ভারতের বহু স্টেশনে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এখন সবে নভেম্বর। এই পরিস্থিতির সবে শুরু। ফলে আগামী ২ মাস এমন পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে উত্তর ভারতমুখী যাত্রীদের। তৈরি থাকতে হবে রেল কর্তৃপক্ষকেও।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…