খড়গপুর শাখায় নতুন ইন্টার লকিং সিস্টেম চালু করতে চলেছে রেল। তারজন্য বেশ কিছুদিন ধরেই চলছে নতুন মেশিন বসানোর কাজ। ফলে ব্যাহত হচ্ছিল ট্রেন চলাচল। রবিবার সেই কাজে ১২ ঘণ্টার জন্য একেবারেই বন্ধ করা হল ওই শাখায় ট্রেন চলাচল। সকাল ৮টা থেকে খড়গপুর শাখায় পুরোদমে কাজ শুরু করেন রেলের ইঞ্জিনিয়াররা। চলে ইন্টার লকিং সিস্টেম পরিবর্তন করে নতুন মেশিন বসানোর কাজ। রেলের তরফে জানিয়ে দেওয়া হয় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে।
যাত্রীরা যাতে আশপাশের স্টেশন থেকে ট্রেন ধরতে পারেন তার জন্য অন্য স্টেশন পর্যন্ত পৌঁছনোর বাসের বন্দোবস্তও করে দেন রেল কর্তৃপক্ষই। তবে যাত্রীদের অভিযোগ ২টি মাত্র বাস পর্যাপ্ত নয়। যদিও রবিবার হওয়ায় ট্রেনের ওপর চাপ কম ছিল। এটাই যা রক্ষে। তবে নতুন সিস্টেম চালু হলে তাতে আখেরে যাত্রীদেরই সুবিধা হবে বলে রেলের তরফে দাবি করা হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…