দুর্গানগরের রেশ কাটতে না কাটতেই ফের রেলে ধাক্কা। ফের মৃত্যু। ফের অবরোধ। সোমবার বিকেলে বেলঘরিয়া স্টেশনের কাছে ২ পলিটেকনিক ছাত্র ট্রেনে ধাক্কা খান। গুরুতর আহত অবস্থায় ২ জনকেই সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক ছাত্রের মৃত্যু হয়। অন্য আহত ছাত্র মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন।
এদিকে নিত্যযাত্রীদের অভিযোগ স্টেশনে ঠিকঠাক ঘোষণা না হওয়ার জেরেই এমন এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। এরপরই ক্ষুব্ধ যাত্রীরা রেল অবরোধ শুরু করেন। স্তব্ধ হয়ে যায় শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচল। প্রায় ১ ঘণ্টা অবরোধ চলার পর সন্ধে ৭টা নাগাদ অবরোধ ওঠে। একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করে ট্রেন চলাচল। যদিও অফিস টাইমে শিয়ালদহ মেন লাইনের মত ব্যস্ত শাখায় অবরোধের জেরে ব্যাপক দুর্ভোগের শিকার হন অফিস ফেরত নিত্যযাত্রীরা।
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…