National

পৌরাণিক কাহিনি ও লোকগাথায় চোখ জুড়বে মধুবনী স্টেশন

হারিয়ে যেতে বসা মধুবনী চিত্রকলার চাদরে মুড়ে গেল বিহারের মধুবনী স্টেশন। পাটনার কাছে অবস্থিত এই স্টেশনকে আকর্ষণীয় করে তোলার জন্য মধুবনী অঙ্কন শৈলীতে স্টেশন চত্বর ভরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে পূর্ব-মধ্য রেলওয়ে কর্তৃপক্ষ। কাজ শুরু হয়েছে গত ৮ অক্টোবর থেকে। এই প্রকল্পের উদ্দেশ্য শুধুমাত্র সৌন্দর্যায়ন বা পরিচ্ছন্নতা নয়, বরং শহরের শিল্পীদের শিল্পশৈলী ও দক্ষতা সর্বসমক্ষে তুলে ধরাও এর উদ্দেশ্য। আপাতত সারাদিন পরিশ্রম করে মধুবনী অঙ্কন দিয়ে বিশাল স্টেশন চত্বরের দেওয়ার পূরণের কাজ জোরকদমে চলছে। প্রচুর শিল্পী এই কর্মযজ্ঞে অংশ নিয়েছেন। রোদ মাথায় করে কাজও করছেন। কিন্তু কোনও পারিশ্রমিক নিচ্ছেন না। তাই কাজের শেষে তাঁদের বিশেষভাবে সম্মানিত করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঐতিহ্যবাহী মধুবনী চিত্রকলার জন্মস্থান নেপাল। সেখানকার মানুষ তাঁদের পৌরাণিক কাহিনি ও লোকগাথা দেওয়ালে এঁকে বোঝাতেন। শ্রীরামচন্দ্রের ঘরণী সীতাদেবী মিথিলা রাজ্যে জন্মগ্রহণ করেন। তাই বেশিরভাগ ছবিতে রাম-সীতার বিবাহ, পরবর্তীকালে সীতার বিদায় সম্বন্ধিত চিত্রের প্রভাব বেশি। যদিও ছবিতে রামায়ণের অন্যান্য কাহিনি, ছট পূজা ও স্থানীয় নাচের নক্সাও দেখতে পাওয়া যায়।

মধুবনী চিত্রকলা খুবই মৌলিক প্রকৃতির। বিভিন্ন ভৌগলিক প্যাটার্ন ও মোটিফ-এর ব্যাবহার লক্ষণীয়। সঙ্গে থাকে রঙের প্রাচুর্য। দেখলে মন ভরে যায় সকলের। শিশুরাও তাদের পারিবারিক ধারা হিসাবে চলে আসা এই শিল্পের সঙ্গে যুক্ত। প্রাচীনকাল থেকেই বংশানুক্রমে এটি তাদের রোজগারের একমাত্র পথও।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026