Business

ভারতের আর্থিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যেতে ঢেলে সাজছে রেল, পাখির চোখ ২০৩০

ভারতের আর্থিক বৃদ্ধিকে তরান্বিত করতে এবার বড় ভূমিকা নিচ্ছে রেল। ২০৩০-এর লক্ষ্যপূরণকে পাখির চোখ করেছে রেলওয়ে। বদলে যাচ্ছে খোলনলচে।

ভারতের অর্থনৈতিক বিকাশে রেলের একটা বড় ভূমিকা রয়েছে। ২০৩০ সালের মধ্যে রেলের মাধ্যমে পণ্যপরিবহন ৩ হাজার মিলিয়ন টনে পৌঁছনোর লক্ষ্য স্থির করেছে রেল। যা আখেরে দেশের আর্থিক বৃদ্ধিকে তরান্বিত করবে।

এজন্য ঢেলে সাজছে রেল। আর তা যে খুব দ্রুত করতে হবে তা বণিকসভা অ্যাসোচেমের আলোচনা সভায় উঠে এসেছে। রেলকে যদি তার লক্ষ্য ছুঁতে হয় তার জন্য দরকার ডেডিকেটেড ফ্রেট করিডর।

এছাড়া পুরো ভারতীয় রেল মানচিত্রে বৈদ্যুতিকরণ সম্পূর্ণ করতে হবে। অবশ্য একাজ ১০০ শতাংশ সম্পূর্ণ হতে আর সামান্যই বাকি। এছাড়া বেসরকারি অংশগ্রহণও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

পণ্যপরিবহনের ক্ষেত্রে রেলের লজিস্টিকস খরচ অর্থাৎ পণ্যপরিবহনের খরচ, গুদাম, যা জিনিসপত্র রয়েছে তা নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক কাজ, এগুলির খরচ রেলকে কমিয়ে আনতে হবে বলেই মনে করা হচ্ছে।

এমনকি পণ্যপরিবহনে যে মালগাড়ি ব্যবহার হয় তার ওয়াগন তৈরির খরচ কমানোর প্রয়োজনীয়তাও সামনে এসেছে। খরচ যেখানে যা কমানো যায় তা নিশ্চিত করা, পণ্যপরিবহন পরিকাঠামো উন্নত করা, আরও বেশি পণ্যপরিবহনের ক্ষমতা তৈরি করার মধ্যে দিয়ে ২০৩০-এর লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

আর এক্ষেত্রে রেল প্রশাসন নিজেই উদ্যোগী ভূমিকা নিয়েছে। বদলাচ্ছে খোলনলচে। যা আগামী দিনে বহমান পণ্যপরিবহনের ধরনকে আমূল বদলে অনেক বেশি পণ্যপরিবহনে সক্ষম করে তুলবে রেলকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পদ্মফুলের ডাঁটির ভরসায় ৫ ঘণ্টা জলের তলায় লুকিয়ে রইল এক ব্যক্তি

যাত্রী সুরক্ষায় এক বড় সাফল্য পেল রেল। পদ্মের ডাঁটির ভরসায় ৫ ঘণ্টা জলের তলায় লুকিয়ে…

April 9, 2026

মেষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

বৃষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

মিথুন রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

কর্কট রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

সিংহ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026