National

একা একাই ১৩ কিমি! পাকড়াও ‘স্বেচ্ছাচারী’ ইঞ্জিন

একটি ইলেকট্রিক ইঞ্জিন দিব্যি ১৩ কিলোমিটার পাড়ি দিল বিনা চালকে। সেই ইঞ্জিনকে আবার বাইকে পিছু ধাওয়া করে সিনেমার কায়দায় পাকড়াও করেন চালক। এমনই এক চমকপ্রদ কাণ্ড ঘটেছে কর্ণাটকের ওয়াদি রেল স্টেশনে।

ঘটনার সূত্রপাত গত বুধবার দুপুর ৩টেয়। চেন্নাই থেকে আসা মুম্বইগামী ট্রেনটি ওয়াদি রেল স্টেশনে প্রবেশ করে। এই স্টেশনে ট্রেনের ইলেকট্রিক ইঞ্জিন পরিবর্তন করে গাড়ির সামনে জুড়ে দেওয়া হয় ডিজেল ইঞ্জিন। কারণ ওয়াদি থেকে সোলাপুরের রেলপথে কোনও বিদ্যুৎ সংযোগ নেই। তাই ডিজেল ইঞ্জিনই ভরসা। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু ডিজেল ইঞ্জিন জুড়ে ট্রেন পাড়ি দিল নিজের গন্তব্যে। তার কিছু পরেই ওয়াদি স্টেশনে একা দাঁড়িয়ে থাকা ইলেকট্রিক ইঞ্জিনটি নিজের মত করে আচমকাই চালক ছাড়া চলতে শুরু করল। ধর, ধর করে চেঁচিয়ে উঠলেন অনেকে। তবে এতো আর মানুষ নয়। আস্ত একটা ইলেকট্রিক ইঞ্জিন। ফলে তাকে এমন খপাৎ করে ধরা মানুষের কম্মো নয়। এবারই বাস্তবের মাটিতে ঘটে গেল সেলুলয়েডের কাণ্ডকারখানা।

সিনেমার নাটকীয় কায়দায় চালক আরও এক রেলকর্মীকে নিয়ে মোটরবাইকে পিছু ধাওয়া করলেন একলা চলা ইঞ্জিনের। ইঞ্জিনও ছুটছে। পিছনে পিছনে দুরন্ত গতিতে বাইকও ছুটছে। এমন করে ২০ মিনিট পিছু ধাওয়ার পর একসময়ে কব্জায় আসতেই বাইক থেকে লোকো চালক লাফ দিলেন চলন্ত ইঞ্জিনে। তারপর কোনওক্রমে টাল সামলে পৌঁছলেন ইঞ্জিনের কন্ট্রোল রুমে। ব্রেক মেরে থামালেন ইঞ্জিনের এই স্বেচ্ছাচার। এইভাবেই যবনিকা পতন ঘটল এক রুদ্ধশ্বাস নাটকের। রেলের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026