National

তৎকাল টিকিটের কালোবাজারি রুখতে দেশের সব ট্রেনে বিশেষ নিয়ম চালু করছে রেল

ট্রেনের তৎকাল টিকিটের চাহিদা সর্বদাই তুঙ্গে থাকে। সেই তৎকাল টিকিটের ক্ষেত্রে যাতে সঠিক ব্যক্তি টিকিট পান তা নিশ্চিত করতে বিশেষ বন্দোবস্ত চালু করছে রেল।

শেষ মুহুর্তে আচমকা কোনও প্রয়োজনে একটি ট্রেন ধরার দরকার পড়তেই পারে। এজন্যই ভারতীয় রেল তৎকাল টিকিটের ব্যবস্থা রেখেছে। কিন্তু দীর্ঘদিন ধরেই অভিযোগ ওঠে তৎকাল টিকিটের ক্ষেত্রে দালাল চক্রের রমরমা নিয়ে। কালোবাজারি নিয়ে।

তৎকাল টিকিট সঠিক ব্যক্তির হাতেই যাতে পৌঁছয় সেজন্য এবার বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল। স্বচ্ছতা বাড়াতে আরও এক প্রস্ত সুরক্ষা স্তর তৈরি করল তারা।

যাঁরা টিকিট কাউন্টারে গিয়ে রিজার্ভেশন ফর্ম পূরণ করে তৎকাল টিকিট কাটবেন তাঁদের একটি স্তর অতিক্রম করতে হবে। তাঁদের রিজার্ভেশন ফর্মে দেওয়া নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি কাউন্টারে না বলতে পারলে ওই ব্যক্তিকে তৎকাল টিকিট প্রদান করা হবেনা। তিনি সে টিকিট কিনতে পারবেননা।

এই ব্যবস্থায় সঠিক ব্যক্তির হাতে টিকিট যাওয়া অনেকটা নিশ্চিত করতে পারা যাবে বলেই মনে করছে রেল। কমবে তৎকাল টিকিটের ক্ষেত্রে দালাল চক্রের রমরমা ও কালোবাজারি।

পরীক্ষামূলক ভাবে গত ১৭ নভেম্বর থেকে তৎকাল টিকিটের ক্ষেত্রে এই ওটিপি ব্যবস্থা চালু করেছে রেল। তবে তা সামান্য কয়েকটি ট্রেনের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। ক্রমে তা বাড়ছে।

আগামী দিনে দেশের সব ট্রেনেই তৎকালের ক্ষেত্রে এই ওটিপি যাচাইকরণ পদ্ধতি চালু করা হবে। এতে যাঁর প্রয়োজন তিনি সঠিক নিয়ম মেনে রেলের কাউন্টারে রিজার্ভেশন ফর্ম পূরণ করে তৎকাল টিকিট কাটতে পারবেন। তৎকাল নিয়ে ছদ্ম হাহাকারও তৈরি করতে পারবেনা সুযোগসন্ধানীরা। এমনই মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026