National

বন্দে ভারতের স্লিপারে যুক্ত হচ্ছে অভিনব সুবিধা, নতুন মাইলফলক ছোঁবে যাত্রী স্বাচ্ছন্দ্য

বন্দে ভারত ট্রেনের নতুন স্লিপার কোচে যুক্ত হচ্ছে এক অভিনব সুবিধা। এই সুবিধা সব বয়সের মানুষের জন্যই স্বাচ্ছন্দ্যপূর্ণ হতে চলেছে। যা স্বস্তিরও।

দূরপাল্লার ট্রেনগুলিতে একমাত্র কমবয়সী ছাড়া সকলেই উপরের বার্থে উঠতে বিরক্ত বোধ করেন। একে তো উপরতলায় ওঠানামার বিরাট সমস্যা, তার উপর আবার সেখান থেকে ভালভাবে কিছুই দেখাও যায়না।

তাই টিকিট বুকিংয়ের সময় সচরাচর কেউ ওই বার্থগুলি নিতে চান না। এটাও দীর্ঘদিনের অভিযোগ যে সিঁড়ির ব্যবস্থা ঠিকঠাক না থাকায় বয়স্ক মানুষদের জন্য আপার বার্থে পৌঁছনো একটা চ্যালেঞ্জের সমান।

তবে এবার এই অসুবিধা থেকে মুক্তি দিতে চলেছে রেল কর্তৃপক্ষ। নতুন বন্দে ভারত স্লিপার কোচে ভারতীয় রেল বয়স্কদের কথা ভেবে নতুন ব্যবস্থা আনতে চলেছে। এতে উপরের বার্থে ওঠানামার জন্য এমনভাবে সিঁড়ির ব্যবস্থা করা হচ্ছে যাতে যে কোনও বয়সের যাত্রীই সহজে উপরে উঠতে পারবেন। এমন সিঁড়ি এখন কোনও ট্রেনেই নেই।

যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কাইনেট রেলওয়ে সলিউশনস বন্দে ভারতে এই নতুন ব্যবস্থা আনতে চলেছে। বন্দে ভারত ভারতের রেল যাত্রায় একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। সেই ট্রেনে এই নতুন ব্যবস্থা চালু হলে যাত্রীদের কাছে তা আরও আকর্ষণীয় হবে।

আগামী বছরই বন্দে ভারতে এই সুন্দর সিঁড়ির ব্যবস্থা চালু হবে। বন্দে ভারতে আপার বার্থে পৌঁছনোর সিঁড়ি ভারতের রেল যাত্রীদের কাছে অবশ্যই এক অভিনব পাওনা হবে। যা বন্দে ভারত দিয়ে শুরু হয়ে হয়তো সব ট্রেনেই জায়গা করে নেবে। বিশেষত যে কোনও নতুন স্লিপার কোচে এই সিঁড়ি যাত্রীদের অনেকটা নিশ্চিন্ত করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026