National

সমুদ্রের তলা দিয়ে ছুটবে বুলেট ট্রেন, লক্ষ্যে মাইলফলক পার

সমুদ্রের তলা দিয়ে যাবে ট্রেন। স্বপ্নের বুলেট ট্রেনে সফর সফলের লক্ষ্যে এবার অন্যতম মাইলফলক পার। সেকথাই জানাল রেলমন্ত্রক।

৫০৮ কিলোমিটারের যাত্রাপথ। সেই যাত্রাপথে পড়ছে নদীও। এমনকি সমুদ্রও। সমুদ্রের ওপর দিয়ে নয়, ট্রেন ছুটবে নিচ দিয়ে। আর সেই লক্ষ্যে এবার এল বড় সাফল্য। একটা মাইলফলক ছুঁয়ে ফেলল এই উদ্যোগ।

ভারত এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে ভারতের বুকে ছুটবে বুলেট ট্রেন। হতে পারে তাতে চড়া অনেক সাধারণ মানুষের পক্ষেই অসম্ভব হবে। কিন্তু দেশের সাফল্য তো দেশবাসীর সাফল্য। দেশবাসীর গর্ব।

ভারতের প্রথম বুলেট ট্রেন ছুটবে মুম্বই ও আমেদাবাদের মধ্যে। এই ৫০৮ কিলোমিটার পথের ৩১০ কিলোমিটার পথ তৈরি হয়েছে। সম্পূর্ণ যাত্রাপথে সমুদ্রের তলা দিয়ে সুড়ঙ্গ পথে ছুটবে ট্রেনটি। সেটি হবে ২১ কিলোমিটারের।

বান্দ্রা কুরলা কমপ্লেক্সে হতে চলা এই সমুদ্রের তলার বুলেট ছোটার সুড়ঙ্গের প্রথম অংশ তৈরি হয়ে গেল। এই সাফল্যের কথা ঘোষণা করেছে রেলমন্ত্রক।

যে ৩১০ কিলোমিটার পথ ইতিমধ্যেই তৈরি হয়েছে সেখানে ট্রেনলাইন পাতা, স্টেশন তৈরি, ব্রিজ তৈরি, যে ইলেকট্রিক তার মাথার ওপর দিয়ে যাবে সেই ওভারহেড তার পাতা সহ অনেক কাজ সম্পূর্ণ হয়েছে।

জাপান ও ভারতের যৌথ প্রযুক্তিতে তৈরি হচ্ছে এই বুলেট ট্রেনের পথ। যে ট্রেন ছুটবে তাও জাপানেরই হতে চলেছে। জাপান সরকার তাদের ই১০ শিনকানসেন ট্রেন দিতে রাজি হয়েছে। অত্যাধুনিক এই বুলেট ট্রেন একই সঙ্গে ভারত ও জাপানে যাত্রা শুরু করবে।

যাত্রাপথে ১৫টি নদী ব্রিজ তৈরি হয়ে গেছে। আরও ৪টি প্রায় তৈরি সম্পূর্ণ হওয়ার পথে। যাত্রাপথে মোট ১২টি স্টেশন পড়বে। এরমধ্যে ৫টি তৈরি হয়ে গেছে। ৩টি তৈরির কাজ জোরকদমে চলছে।

স্টেশনগুলির মধ্যে একটি হবে বান্দ্রা কুরলা কমপ্লেক্স। যেটি একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময় হতে চলেছে। মাটি থেকে ৩২.৫ মিটার তলায় হবে স্টেশনটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026