National

রেলস্টেশনে ঘোষণার পর মাইক বন্ধ করতে ভুলে গেলেন মহিলা কর্মী, আরও যা শুনলেন যাত্রীরা

রেলস্টেশনে বিভিন্ন ঘোষণার কাজে নিযুক্ত এক মহিলা কর্মী ঘোষণার পর মাইক বন্ধ করতে ভুলে গেলেন। তারপর তিনি যা বললেন তাও কানে এল যাত্রীদের। শুনে হাসির রোল।

রেলস্টেশনে যাত্রীদের সুবিধার্থে অনেক ঘোষণা হতে থাকে। কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে থামবে, কোন ট্রেন আসছে এবং এমন নানা প্রয়োজনীয় ঘোষণা। এই ঘোষণার জন্য নিযুক্ত এক মহিলা কর্মী ঘোষণা করার পর তাঁর সামনের মাইকটি বন্ধ করতে ভুলে গেছিলেন।

ফলে তারপর তিনি তাঁর এক সহকর্মীর সঙ্গে যা কথা বললেন তা সবই শুনতে পেলেন স্টেশনে উপস্থিত সকলে। আর তা শোনার পর অনেকেই হাসি ধরে রাখতে পারেননি। অনেকে তো সেই ঘোষণার ছবি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।

ঘোষণা সম্পূর্ণ করার পর লখনউয়ের চারবাগ স্টেশনে কর্মরত ওই মহিলা কর্মী মাইক বন্ধ করতে ভুলে পাশে বসা তাঁর এক সহকর্মীকে কোনও যাত্রীকে দেখিয়ে বলেন, ওই লোকটাকে দেখ। কেমন বেহায়ার মত লুকিয়ে মহিলার দিকে চেয়ে আছে।

এটা নিতান্তই ২ সহকর্মীর ব্যক্তিগত আলাপচারিতা। তার সঙ্গে কাজের সম্পর্ক নেই। কিন্তু সেই আলাপচারিতা স্টেশনে ঘোষণার জন্য থাকা সারিবদ্ধ মাইকে স্পষ্ট শোনা যায়। যা শোনার পর স্টেশনে উপস্থিত মানুষজন যেমন অবাক হন, তেমনই হাসির রোল ওঠে।

যদিও পরে বিষয়টি বোঝার পর মাইক বন্ধ হয়। কিন্তু ততক্ষণে ওই কথাগুলি ঘোষণার মত হয়ে ছড়িয়ে পড়েছে। মানুষের মুখে মুখে তা নিয়ে চর্চাও শুরু হয়ে যায় স্টেশনে। এমনকি বিষয়টি সংবাদ হতেও সময় নেয়নি। যা পড়ার পরও অনেকে হেসে ফেলেছেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026