State

প্রায় ১ ফুট লাইন গায়েব! অল্পের জন্য রক্ষা পেল পদাতিক এক্সপ্রেস

রবিবার ভোর প্রায় ৫টা। মালদহের সামসি স্টেশনের কাছে রেল লাইনের ধার ধরে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন যুবক। তাঁদেরই প্রথম নজরে আসে ঘটনাটা। তাঁরা দেখেন রেললাইনের প্রায় ১ ফুট অংশ গায়েব! ওই অংশটা ফাঁকা। এর ফল কী হতে পারে তা বুঝতে এতটুকু অসুবিধা হয়নি তাঁদের। যতদ্রুত সম্ভব সামসি স্টেশনে হাজির হয়ে বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে আনেন তাঁরা। এর সামান্য সময়ের ব্যবধানেই ওই লাইন দিয়ে শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ছুটে যাওয়ার কথা।

তৎক্ষণাৎ পদাতিক এক্সপ্রেসকে সামসি স্টেশনেই দাঁড় করিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে হাজির হন রেল আধিকারিকরা। দেখা যায় প্রায় ১ ফুট লাইন নেই! আশপাশে লাইনটির অংশও পড়ে নেই। দ্রুত শুরু হয় লাইন মেরামতির কাজ। প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকে ওই লাইনে ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। অবশেষে লাইন সারিয়ে সকাল সাড়ে ৯টার পর ফের ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে কে বা কারা এই ঘটনা ঘটাল তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে নাশকতার ছক থাকতে পারে বলেও আশঙ্কা করছেন রেল কর্তারা। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026