National

দেশের সাধারণ মানুষের জন্য বড় উপহার ঘোষণা করল রেল

দেশের আম নাগরিকের যাতায়াতের সবচেয়ে বড় মাধ্যম হল রেল। সেই রেলমন্ত্রক এবার দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে বড় ঘোষণা করে দিল।

ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহৎ রেল যোগাযোগ ব্যবস্থা। ভারতের মত দেশে রেল আমজনতার যাতায়াতের সবচেয়ে বড় ভরসা। লোকাল ট্রেন যেমন আমজনতার যাতায়াতের প্রধান ভরসা, তেমনই দূরপাল্লাতেও রেলই সবচেয়ে কম খরচে পৌঁছে দিতে পারে গন্তব্যে।

সেই ভারতীয় রেল এবার দেশের আমজনতার জন্য বড় ঘোষণা করে দিল। তাও একেবারেই সাধারণ মানুষের কথা বিবেচনা করে নেওয়া হল সিদ্ধান্ত। যা রেলমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে।

দেশের একটা বড় অংশের মানুষের রেলের সাধারণ কামরা বা জেনারেল কোচ দরকার পড়ে। কারণ এই ধরনের কামরায় অনেক কম খরচে দূরের গন্তব্যে পৌঁছে যাওয়া সম্ভব হয়।

তাঁদের কথা মাথায় রেখে রেলমন্ত্রক ঘোষণা করেছে ৪৬টি অতি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের সঙ্গে ৯২টি জেনারেল কোচ যোগ করে দেওয়া হবে। অর্থাৎ আরও জেনারেল কোচ পেতে চলেছে এই ট্রেনগুলি।

গুয়াহাটি জম্মু তাওয়াই এক্সপ্রেস, মুম্বই বেঙ্গালুরু উদয়ন এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল হুবলি সুপারফাস্ট এক্সপ্রেস, বেঙ্গালুরু সিটি বেলাগাভি সুপারফাস্ট এক্সপ্রেস সহ ৪৬টি এক্সপ্রেসে এই বাড়তি জেনারেল কোচ যুক্ত করা হচ্ছে। এরফলে সাধারণ মানুষের পক্ষে কম খরচ করেও দূরের গন্তব্যে সহজে পৌঁছনো আরও সহজ হয়ে গেল।

প্রসঙ্গত ইতিমধ্যেই সাধারণ মানুষের জন্য ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ১০ হাজার নন এসি কোচ তৈরির কথা জানিয়েছে রেল মন্ত্রক। এরফলে সাধারণ মানুষের পক্ষে কম খরচে যাতায়াত আরও সুগম হবে রেলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026