খড়গপুর স্টেশন, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @ Ambuj Saxena
এমনিতে প্ল্যাটফর্ম টিকিটের মূল্য ১০ টাকা। সারা ভারতেই তা প্রযোজ্য। কিন্তু আসন্ন উৎসবের মরসুমের কথা মাথায় রেখে কিছুদিনের জন্য প্ল্যাটফর্ম টিকিটের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। একধাক্কায় দ্বিগুণ করা হচ্ছে টিকিটের মূল্য। ২০ টাকা। উৎসবের মরসুম মানেই স্টেশন চত্বরে স্বাভাবিকের চেয়ে বেশি ভিড়। রেল সূত্রের খবর, সেই ভিড়ে লাগাম দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। এরফলে যাত্রীদের ট্রেনে চড়া বা ট্রেন থেকে নেমে বাইরে বার হওয়ায় সমস্যা কম হবে বলে মনে করছে তারা।
আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিটের নয়া মূল্য কার্যকর থাকবে। ফলে আগামী বুধবার থেকেই প্ল্যাটফর্মে ঢুকলে ১০ টাকার জায়গায় ২০ টাকার প্ল্যাটফর্ম টিকিট কিনতে হবে সকলকে। তবে শুধুমাত্র দক্ষিণ-পূর্ব রেলের স্টেশনেই।
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…