Feature

ট্রেনের কোচ আর বগি এক নয়, কোথায় তাদের পার্থক্য

ট্রেনে সফর করার সময় অনেকেই মনে করেন তাঁরা কোচ বা বগিতে সফর করছেন। কিন্তু ট্রেনের কোচ আর বগি একেবারেই আলাদা জিনিস।

ট্রেনে তো সকলেই প্রায় কখনও না কখনও সফর করেছেন। অনেককেই বলে থাকেন এত নম্বর কোচে রয়েছেন বা এত নম্বর বগিতে রয়েছেন। তাঁদের টিকিট এই নম্বর বগিতে রয়েছে। কিন্তু যাঁরা এটা বলে থাকেন তাঁরা ভুল করে ফেলেন।

কারণ বগি আর কোচ একেবারেই এক নয়। ২টি একদম আলাদা। বাস্তবে কোনও যাত্রী কোনওদিন কোনও বগিতে যাত্রাই করেননি। কিছুটা অবাক শুনতে হলেও এটাই বাস্তব।

ট্রেনের বগি আর কোচ হল ২টি আলাদা অংশ। ট্রেনের যে অংশে চাকা রয়েছে, স্প্রিং রয়েছে, ব্রেক রয়েছে এবং আরও যন্ত্র থাকে এবং যার ওপর আদপে ট্রেনের কামরা নামক বাক্সটি বসানো থাকে তাকে বলে বগি।

বলা যেতে পারে ট্রেনের চেসিসকে বগি বলা হয়। তার ওপর কামরা না তৈরি করা হলে সেটি ট্রেনের রূপই নেবে না। এই বগির ওপরই তৈরি হয় কোচ।

কোচ হল সেই অংশ যাতে যাত্রীরা বসে সফর করেন। কোচের নানা ধরনের শ্রেণি হয়। দ্বিতীয় শ্রেণি, প্রথম শ্রেণি, এসি কোচ, জেনারেল কোচ।

যেসব পণ্যবাহী ট্রেন রয়েছে, যাকে সাধারণ মানুষ মালগাড়ি বলে থাকেন, তার ক্ষেত্রেও ঠিক এটাই প্রযোজ্য। অর্থাৎ বগির ওপর বসানো হয় পণ্য পরিবহণের সেই বাক্সটি।

যার মধ্যে পণ্য ভরে গুডস ট্রেন বা পণ্যবাহী ট্রেন বা আমজনতার ভাষায় মালগাড়ি ছুটে যায় অন্য নানা প্রান্তে। ফলে বগি আর কোচ এক নয়। বগির ওপর বসানো থাকে কোচ। আর সেই কোচেই মানুষ সফর করেন। বগিতে বসে নয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026