National

সিনেমার মত কাণ্ড, চালক ছাড়াই ১০০ কিমি গতিতে ছুট দিল ট্রেন

ট্রেনে কোনও চালক নেই। আচমকাই চলতে শুরু করল ট্রেন। কীভাবে ট্রেন থামানো যায় সেটাই চিন্তা। এমন সিনেমায় দেখা গিয়েছিল। এবার তা সত্যিই হল ভারতে।

টানটান সিনেমায় এমন ঘটনা দেখে অনেকেরই মনে হয়েছিল যে এমন ঘটনা সিনেমায় হয়। বাস্তবে সম্ভব নয়। যাঁরা এমনটা ভেবেছিলেন তাঁদের জানিয়ে রাখা ভাল যে ভারতেই এমন এক ঘটনা ঘটে গেল। যেখানে ট্রেন চালক ছাড়াই নিজে থেকে চলতে শুরু করল। তাও আবার ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে।

কোনও সিগনাল মানা নেই। কোনও স্টেশনে থামা নেই। কোনও লেভেল ক্রসিংয়ের তোয়াক্কা করা নেই। ট্রেন ছুটল নিজের মত। আর ওই প্রবল গতিতে থাকা ট্রেন কীভাবে থামানো যায় সে চিন্তায় মাথার চুল খাড়া হয়ে গেল ইঞ্জিনিয়ার থেকে রেলের অন্য বড়কর্তা থেকে রেলের সাধারণ কর্মীদের।

ট্রেনটি যাতে নিজের মত করে ছুটতে পারে সেজন্য সব ব্যবস্থা নেওয়া হল। স্টেশনে লাইন ফাঁকা রাখা হল। ট্রেনটি যে লাইন ধরে ছুটছে সে লাইনও ফাঁকা রাখা হল।

লেভেল ক্রসিংগুলি আগে থেকেই বন্ধ রাখা হল। চালক ছাড়াই ১০০ কিলোমিটার গতিতে ছুটে মালবাহী ট্রেনটি একটি রাজ্য থেকে অন্য রাজ্যেও পৌঁছে যায়।

জম্মু কাশ্মীরের কাথুয়া স্টেশন থেকে ট্রেনটি আচমকাই চালক ছাড়া ছুটতে শুরু করে। ৭০ কিলোমিটার পথ এভাবেই ছুটতে থাকে। তারপর তাকে পঞ্জাবের হোসিয়ারপুরে এসে অনেক কসরত করে থামানো সম্ভব হয়।

হাঁফ ছেড়ে বাঁচেন রেলকর্তারা। এরমধ্যে যে ওই মালবাহী ট্রেনটি কোনও দুর্ঘটনা ঘটায়নি এটা ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা। কিন্তু কেন এমনটা হল? তার তদন্ত শুরু করেছে রেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026