Feature

কিছু রেলস্টেশনের নামের পাশে পিএইচ লেখা থাকে কেন

ভারতীয় রেলে যাত্রার সময় কয়েকটি স্টেশন নজরে আসে যেখানে স্টেশনের নামের পাশে পিএইচ লেখা থাকে। কেন এই কথা লেখা থাকে জানেন?

ভারতীয় রেলে তো প্রায় সকলই যাত্রা করেছেন। ট্রেনে যেতে যেতে জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখেন মানুষজন। স্টেশন এলে সেদিকেও নজর যায়। ভারতে স্টেশনের নাম হলুদের ওপর কালো দিয়ে লেখা থাকে। এমন কিছু স্টেশন যাত্রাপথে দেখতে পাওয়া যায় যেখানে স্টেশনটির নামের পাশে পিএইচ বলে ২টি ইংরাজি অক্ষর লেখা থাকে। এই পিএইচ স্টেশনের কিন্তু মানে রয়েছে। কোনও স্টেশনের নামের পাশে পিএইচ থাকা মানে তার অনেক কারণ রয়েছে।

পিএইচ মানে হল প্যাসেঞ্জার হল্ট। ভারতে কিছু এমন স্টেশন রয়েছে যাকে প্যাসেঞ্জার হল্ট বলা হয়। ভারতীয় রেলের তালিকায় এই স্টেশনগুলি হল ডি শ্রেণির স্টেশন।

এই স্টেশনে যাত্রীবাহী ট্রেন দাঁড়ায়। যাত্রীরা ওঠানামাও করেন। কিন্তু এই স্টেশনে কোনও সিগনাল থাকেনা। থাকেনা কোনও লুপ লাইন।

সবচেয়ে বড় ব্যাপার হল ভারতীয় রেলের কোনও কর্মী এই স্টেশনে থাকেন না। অর্থাৎ ভারতীয় রেল প্যাসেঞ্জার হল্ট স্টেশনে কোনও কর্মী নিয়োগ করেনা।

এখানে ট্রেন দাঁড়ানো থেকে ছাড়া সবই লোকো পাইলট নিজেই করে থাকেন। তবে পিএইচ স্টেশনে ২ মিনিটের জন্যই ট্রেনকে দাঁড় করাতে পারেন তিনি।

এখন প্রশ্ন হল তাহলে এই স্টেশনে যাত্রীরা টিকিট কাটেন কীভাবে? ভারতীয় রেল পিএইচ স্টেশনের জন্য চুক্তি ভিত্তিতে স্থানীয় কাউকে টিকিট বেচার দায়িত্ব দেয়। তাঁরাই টিকিট বেচেন। সাধারণভাবে এসব স্টেশনে কোনও টিকিট কাউন্টারও থাকেনা।

News Desk

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

বৃষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026