ট্রেনে ঝুলছে চোর, ছবি – সৌজন্যে – এক্স – @Arhantt_pvt
ট্রেনে সফরকালে যাত্রীদের সতর্ক থাকতে হয়। চুরির উদ্দেশ্য নিয়ে কিছু সুযোগসন্ধানী ঘুরে বেড়ায়। সুযোগ পেলে যাত্রীদের জিনিস নিয়ে পালায়ও। এক্ষেত্রেও তেমনটাই হতে যাচ্ছিল। এক যাত্রীর মোবাইল এক যুবক ছিনিয়ে নিয়ে পালাবে ভেবেছিল।
চলন্ত ট্রেন থেকে নেমে তাকে ধরা যাত্রীর পক্ষে সম্ভব হতনা। কিন্তু ওই যাত্রী সতর্ক ছিলেন। মোবাইলটি ওই যুবক নিতে যেতেই তার হাত ধরে ফেলেন যাত্রী।
এদিকে ট্রেন তো চলছে। চোরও হাত ছাড়িয়ে পালাতে পারেনি। ট্রেন স্টেশন ছেড়ে লাইন ধরে ছুটতে থাকে। আর চোরও জানালায় ঝুলতে থাকে।
অন্যদিক থেকে এক ব্যক্তি সেই ছবি তুলে নেন। যাতে দেখা গেছে ঝুলতে থাকা চোর জুতো পেটাও খাচ্ছে। আবার ঝুলছেও। এভাবেই তাকে প্রায় ১ কিলোমিটার পথ ঝুলিয়ে নিয়ে যান ওই যাত্রী।
বিহারের ভাগলপুরের কালেশ নামে জায়গায় এই ঘটনা ঘটেছে বলে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়। যিনি ছবিটি পোস্ট করেন তিনিই জানান কোথায় ঘটেছে ঘটনাটি।
চোর ওভাবে ঝুলতে ঝুলতে যাওয়ার সময় নিজেকে রক্ষা করার কম চেষ্টা করেনি। কিন্তু ফল কিছু হয়নি। পরে দেখা যায় ধীরে চলা ট্রেনটিতে ঝুলতে থাকা ওই চোরকে রক্ষা করতে ট্রেন লাইন ধরে ছুটে আসেন ২ জন।
তবে ট্রেনের জানালায় চোরকে পাকড়াও করে ঝুলিয়ে নিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও সন্ধের ট্রেনে এমন ঘটনা ঘটেছিল।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…