National

ট্রেনে ওঠার জন্য যাত্রীরা আর দরজার ওপর ভরসা করছেননা

ট্রেনে ওঠার জন্য ট্রেনের দরজা দিয়ে প্রবেশ করতে হয়। কিন্তু এখন অনেক যাত্রী আর ট্রেনের দরজা দিয়ে ট্রেনে প্রবেশের ভরসায় থাকছেন না।

ভারতে যোগাযোগ মাধ্যম হিসাবে শহরের মধ্যে যদি বাস, অটো সেরা মাধ্যম হয়, তাহলে একটু দূরে যাওয়ার জন্য ভারতীয়দের সবচেয়ে বেশি পছন্দ ট্রেন। ফলে ট্রেনের ওপর যথেষ্ট যাত্রী চাপ থাকেই। শিয়ালদহ বা হাওড়ায় অফিস টাইমে লোকাল ট্রেনের দিকে দেখলে সে ছবি পরিস্কার হয়ে যায়।

আবার দূরপাল্লার ট্রেনে সাধারণ কামরায় ওঠার হুড়োহুড়িও সেই একই কথা প্রমাণ করে। এমনও হয় যে ভিড়ে ঠাসা প্ল্যাটফর্ম থেকে ট্রেনে প্রবেশ করার জন্য ট্রেনের দরজায় যুদ্ধ চলতে থাকে।

এমনও দেখা যায় যে কেউ উঠতে পারেন, আবার কেউ পারেননা। ট্রেনের দরজায় জীবনের ঝুঁকি নিয়ে ঝুলতেও দেখা যায় যাত্রীদের।

ট্রেনের দরজা দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করে তা সফল নাও হতে পারে, এমন ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মে এক অন্য ছবি গোটা দেশকে অবাক করে দিয়েছে। যে ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে তা উজ্জয়িনী স্টেশনের।

স্টেশনে তখন উপচে পড়া ভিড়। ট্রেন ঢোকার পর দেখা যায় ট্রেনের দরজা দিয়ে কামরায় ওঠার জন্য অগুন্তি মানুষ লড়াই চালাচ্ছেন।

আর সেই সময় ট্রেনের একটি খোলা জানালায় চড়ে রীতিমত কসরত করে ২ মহিলা এক এক করে ঢুকে পড়লেন কামরার ভিতর। ২ মহিলাকেই পিছন থেকে কয়েকজন ঠেলে ওই জানালা দিয়ে কামরার মধ্যে ঢুকিয়ে দেন।

দেওয়া হয় সঙ্গে থাকা লাগেজও। এদিকে তখনও বহু মানুষ কামরার দরজায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে ট্রেনে প্রবেশ করতে পারেন। ভিড়ে ঠাসা কামরায় ওঠার জন্য দরজা ছেড়ে জানালা দিয়ে ঢোকার এই ছবি অবাক করে দিয়েছে গোটা দেশকে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026