National

ভিড় সামাল দিতে একদম নতুন রাস্তায় হাঁটল রেল

প্রবল ভিড় হলে তা সামাল দিতে হবে। ট্রেনে তো যথেষ্ট মানুষকে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই অতি ভিড় সামাল দিতে একদম নতুন রাস্তায় হাঁটল ভারতীয় রেল।

মেলা দিয়েই শুরু হচ্ছে এই ব্যবস্থা। মেলা মানেই তো প্রবল ভিড়। এমনও মেলা রয়েছে যেখানে ট্রেনে চেপে বহু মানুষ হাজির হবেন। আবার ট্রেনেই ফিরবেন। ফলে ট্রেনের ওপর একটি বিশেষ জায়গায় পৌঁছনোর জন্য প্রবল চাপ তৈরি হবে যাত্রীদের। তা তো ভারতীয় রেলকেই সামাল দিতে হবে।

এই অতিরিক্ত ভিড় সামাল দিতে ভারতীয় রেল এবার একদম নতুন প্রযুক্তির পথে হাঁটল। যেখানে ভিড় সামাল দেওয়া ও ভিড় নিয়ন্ত্রণের প্রাথমিক কাজটা মেশিন করে দেবে। তাও আবার কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে।

সামনে মাঘ মেলা। এজন্য প্রয়াগরাজে প্রবল ভিড় হতে চলেছে। সেই ভিড় সামাল দিতে এবার এআই-এর ওপর ভরসা করছে রেলওয়ে। প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ স্টেশন এবং রামবাগ, এই ৩টি স্টেশনে ১৪টি হোল্ডিং এরিয়া তৈরি করা হচ্ছে ভিড় সামাল দিতে।

এখানেই ভিড়কে আটকে দেওয়া হবে। যাতে ট্রেনের সামনে গিয়ে অতিরিক্ত ভিড় জমা না হয়। এটা এআই নিয়ন্ত্রিত হতে চলেছে। প্রবল ভিড় সামাল দেওয়ার জন্য এই পদ্ধতি যদি মাঘ মেলায় কার্যকরী হয় তাহলে তা ২০২৫ সালে হতে চলা মহাকুম্ভেও কাজে লাগানোর কথা মাথায় রেখেছে ভারতীয় রেল।

মাঘ মেলা উপলক্ষে এভাবে ট্রেনে ভিড় সামাল দেওয়ার চেষ্টার উদ্যোগ যেমন নেওয়া হচ্ছে রেলের তরফে তেমনই মানুষের চাহিদার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে অতিরিক্ত অনেক ট্রেন দেওয়া হচ্ছে। স্টেশন থেকে মেলা প্রাঙ্গণে পৌঁছে দেওয়ার জন্য ই-রিক্সা এবং শাটল বাসের ব্যবস্থাও পাকা করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026