National

বদলে যাচ্ছে অযোধ্যা রেলস্টেশনের নাম

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় নতুন সাজে সেজে ওঠা রেলস্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নামও হবে নতুন। কি নাম হবে জানিয়ে দিলেন স্থানীয় সাংসদ লালু সিং।

অযোধ্যায় এখন সাজো সাজো রব। শহর যেমন একদম নব কলেবরে এতদিন ধরে সেজেছে, তেমনই অযোধ্যার প্রধান আকর্ষণ রাম মন্দিরের উদ্বোধন এখন হাতেগোনা দিনের অপেক্ষা। উত্তরপ্রদেশ সরকার রাম মন্দিরকে সামনে রেখে অযোধ্যা শহরটার ভোলই বদলে ফেলেছে।

প্রাচীন এই শহরের আনাচেকানাচে এখন আধুনিকতার ছোঁয়া। আধুনিক সুযোগ সুবিধা। দেশি বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখেই সেজে উঠেছে অযোধ্যা শহর।

সাজানো এখনও শেষ হয়নি। আরও নানা পরিকল্পনা বাস্তবায়িত হওয়া বাকি। এরমধ্যেই অযোধ্যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছনোর অন্যতম উপায় অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম যাচ্ছে বদলে।

আগামী ৩০ ডিসেম্বর নবনির্মিত অযোধ্যা রেলস্টেশনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এটি একটি জংশন স্টেশন। নতুন সাজে সেজে ওঠা স্টেশনটিতে রয়েছে রাম মন্দিরের ছাপ।

এই রেলস্টেশনের নাম আর অযোধ্যা রেলওয়ে জংশন স্টেশন থাকছে না। স্থানীয় সাংসদ লালু সিং জানিয়ে দিয়েছেন, অযোধ্যা রেলস্টেশনের নাম বদলে হচ্ছে অযোধ্যা ধাম।

এই নামের স্টেশনেই আগামী দিনে পা দেবেন যাত্রীরা। ফলে অযোধ্যা স্টেশন আগামী দিনে পরিচিত হবে অযোধ্যা ধাম জংশন স্টেশন হিসাবে। আগামী ৩০ ডিসেম্বর অযোধ্যার বিশাল রেলস্টেশন ও অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সেইসঙ্গে তিনি রাম মন্দির উদ্বোধনের আগে তার কাজের অগ্রগতি ঘুরে দেখবেন। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026