Feature

দেশের একমাত্র রেলস্টেশন যেখানে ১ নম্বর প্ল্যাটফর্ম নেই

রেলস্টেশনে গেলেই ১ নম্বর থেকে শুরু করে পরপর প্ল্যাটফর্ম নজরে পড়ে। কিন্তু এ দেশে একটি এমন জংশন স্টেশনও রয়েছে যেখানে ১ নম্বর প্ল্যাটফর্ম নেই।

ভারতের অন্যতম যোগাযোগ মাধ্যম হল রেল। সে ছোট দূরত্বই হোক বা অনেক দূরের কোনও গন্তব্য। এখনও সবচেয়ে বেশি সংখ্যক মানুষের সবচেয়ে বড় ভরসার নাম রেল। ভারত জুড়ে অনেক রেলস্টেশন রয়েছে। অনেক জংশন স্টেশনও রয়েছে।

জংশন স্টেশনে আবার প্ল্যাটফর্ম সংখ্যা বেশি হয়। যাতে সেখান থেকে একাধিক রুটে রেল ছুটতে পারে। তেমনই একটি জংশন স্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্মটা নেই। অনেক খুঁজলেও সেখানে ১ নম্বর প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া যাবেনা।

বিহারের বহু পুরনো একটি স্টেশন হল বারাউনি জংশন। অত্যন্ত ব্যস্ত এই জংশন হয়ে নানা প্রান্তে ট্রেন চলে যাচ্ছে। এই বারাউনি স্টেশনে কিন্তু ১ নম্বর বলে কোনও প্ল্যাটফর্ম নেই। তবে বাকি নম্বরের প্ল্যাটফর্ম রয়েছে।

নজরে পড়বে ২ নম্বর প্ল্যাটফর্ম। কিন্তু ১ নম্বর নেই। কিন্তু কেন এমনটা হল? জানা যাচ্ছে, এই বারাউনি রেল জংশনে এক জায়গায় ২টি লাইন একসঙ্গে যুক্ত হয়েছে। তাই ২ নম্বর প্ল্যাটফর্ম আসলে ২টি রয়েছে। যেখানে একটি আপ ও একটি ডাউন লাইন।

এই ২টি লাইন সংযুক্ত হয়েছে স্টেশনেই। ফলে ২ নম্বর প্ল্যাটফর্মই ২টি। প্রসঙ্গত বারাউনি বিহারের তো বটেই, গোটা দেশের অন্যতম ব্যস্ত রেল জংশন।

ভারতীয় রেলের বারাউনি স্টেশন, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @alp.gibbs24

গঙ্গার ধার ঘেঁষে বারাউনি গ্রামের নাম থেকেই এই বারাউনি রেলস্টেশনের নাম। যা বিহারের বেগুসরাই জেলার মধ্যে অবস্থিত।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026