National

উত্তরপ্রদেশে লাইনচ্যুত শক্তিপুঞ্জ, দিল্লিতে রাঁচি রাজধানী

ভারতীয় রেলের গ্রহণ কাটছে না। ফের লাইনচ্যুত ট্রেন। এবার শক্তিপুঞ্জ এক্সপ্রেস। তবে উল্লেখযোগ্যভাবে অধিকাংশ ক্ষেত্রে রেল দুর্ঘটনা ঘটছে উত্তরপ্রদেশে। হাওড়া থেকে জবলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ৭টি কামরা এদিন ওবরার কাছে লাইনচ্যুত হয়। স্থানীয় লোকজনের দাবি, সিগনাল সবুজ পেলেও সামনে রেল লাইন কাটা দেখে দ্রুত ট্রেনের গতি কমিয়ে দেন চালক। ফলে ট্রেন লাইনচ্যুত হলেও বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি। দ্রুত ঘটনাস্থলে হাজির হন রেলের উচ্চপদস্থ কর্তারা। সাড়ে ৬টায় দুর্ঘটনা ঘটার পর যাত্রীদের খাবার ও জলের ব্যবস্থা করা হয় রেলের তরফে। ঘটনায় কোনও যাত্রী আহতও হননি বলে রেলের তরফে দাবি করা হয়েছে। পরে ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেন।

এই পর্ব মিটতে না মিটতেই ফের আরও একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা সামনে আসে। দিল্লির মিন্টো ব্রিজের কাছে লাইনচ্যুত হয়ে যায় রাঁচি রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন ও পাওয়ার কার। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026