ছত্তিসগড়ে মহানদীর ওপর বাঁধ দিলে চরম ক্ষতির শিকার হবে ওড়িশা। ফলে প্রকল্প বন্ধ করতে হবে। এই দাবিতে মঙ্গলবার ওড়িশায় ১২ ঘণ্টার বন্ধের ডাক দেয় কংগ্রেস। এদিন সকাল থেকেই বন্ধের প্রভাব পড়ে রাজ্যে। বন্ধের জেরে সকালে কংগ্রেস সমর্থকেরা ওড়িশার বিভিন্ন জায়গায় ঘণ্টা চারেক ট্রেন অবরোধ করেন। থমকে যায় বহু দূরপাল্লার ট্রেন। দক্ষিণ ভারত থেকে কলকাতামুখী এবং কলকাতা থেকে দক্ষিণ ভারতমুখী ট্রেনগুলি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। সমস্যায় পড়েন যাত্রীরা। যদিও বেলা ১২টার পর ফের ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হয়। কিন্তু ততক্ষণে সব ট্রেনই নির্দিষ্ট সময়ের চেয়ে অনেকটা পিছিয়ে পড়েছে। ওড়িশার স্বাভাবিক জনজীবনেও বন্ধের প্রভাব পড়েছে। অনেক জায়গায় দোকানপাট বন্ধ। যান চলাচলও কম। অনেকেই ঝামেলা এড়াতে বাড়িতে থেকে গেছেন। অনেক জায়গায় বন্ধের সমর্থনে মিছিল করেন কংগ্রেস সমর্থকেরা।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…