National

গঙ্গা পারের প্রাচীন শহরে এবার তৈরি হল চাকার ওপর রেস্তোরাঁ

এ শহর গঙ্গার পারে। প্রাচীনত্বের নিরিখে তা এক ইতিহাস। সেখানেই এবার একটি রেস্তোরাঁর জন্ম হল। যার বিশেষত্ব সকলকে অবাক করে দিয়েছে।

সারি সারি চাকা। তারওপর তৈরি হল রেস্তোরাঁ। চাকা আবার দাঁড়িয়ে আছে লাইনের ওপর। ভিতরে ঢুকলে এক ঝকঝকে রেস্তোরাঁ। যেখানে গ্রাহকরা অতিরিক্ত সুবিধা হিসাবে পাবেন বিনামূল্যে ওয়াইফাই। এছাড়া রয়েছে ভিডিও প্যানেল। যেখানে ওই শহরের দ্রষ্টব্য স্থান ও ইতিবৃত্ত গ্রাহকদের নিরন্তর তথ্য যুগিয়ে চলেছে।

এমন এক উদ্যোগের জন্য একটি রেলস্টেশনের দরকার ছিল। কারণ রেললাইনের ওপর রেলের চাকার ওপর দাঁড়িয়ে থাকা একটি কামরা দরকার ছিল রেস্তোরাঁটি বানানোর জন্য।

এজন্য যে লাইনে ট্রেন চলাচল করে এমন লাইন হলে হবে না। তাই একটি অপ্রয়োজনীয় রেলের কামরা ও রেললাইন বেছে নেয় স্টেশন কর্তৃপক্ষ। সেখানে তৈরি হয় এই ঝকঝকে ও অভিনব রেস্তোরাঁ।

ভারতের অন্যতম প্রাচীন শহর বারাণসী। গঙ্গা পারের এই শহর বিখ্যাত তার মন্দিরের জন্য। এ শহরের উন্নয়নে এখন যথেষ্ট জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার।

বারাণসী রেলস্টেশনকে ক্রমশ উন্নত করে তোলার কাজ চলছে। তারই অঙ্গ হিসাবে বারাণসী রেলস্টেশনে এই অভিনব চাকার ওপর রেস্তোরাঁ তৈরি হল। যা যাত্রীদের ভাল খাবারের পাশাপাশি একটা অন্যরকম অনুভূতি দেবে।

এটা অবশ্যই যাত্রীদের জন্য উপরি পাওনা। কারণ রেলস্টেশনে খাবার জায়গা অনেক থাকে। কিন্তু রেলস্টেশনে রেলের কামরাকে রেস্তোরাঁ রূপে পাওয়াটা একদম অন্য রকম এক অভিজ্ঞতা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026