Feature

১৭০ বছর আগে সাহিব, সুলতান এবং সিন্ধ মিলে টেনেছিল এশিয়ার প্রথম প্যাসেঞ্জার ট্রেন

এশিয়ার প্রথম প্যাসেঞ্জার ট্রেনের চাকা গড়িয়েছিল ১৭০ বছর আগে ১৬ এপ্রিল। সেই ঐতিহাসিক ট্রেনকে টেনে নিয়ে গিয়েছিল সাহিব, সুলতান এবং সিন্ধ।

ইতিহাস অমলিন। এমন কিছু ইতিহাস থেকে যায় যা চিরদিন মানুষকে নাড়া দেয়। এখন ট্রেনের ভিড়ে তার সংখ্যা গোনা দায়। প্রচুর রুট, প্রচুর লাইন, প্রচুর ট্রেন। কিন্তু ১৭ দশক আগে এই ট্রেন ছিল এক আশ্চর্যের নাম। যা দেখতে মানুষ ১৮৫৩ সালের ১৬ এপ্রিল হাজির হয়েছিলেন।

হাজার হাজার মানুষ অবাক চোখে চেয়ে দেখেছিলেন, ৪০০ জন কৌতূহলী, হতবাক মানুষ দুরুদুরু বুকে চড়ে বসেছিলেন ট্রেনের কামরায়। আর সেই গাড়িকে লাইনের ওপর দিয়ে টেনে নিয়ে যেতে ফোঁস ফোঁস করে বিকেলের আলো গায়ে মেখে ছুটতে শুরু করে সাহিব, সুলতান এবং সিন্ধ।

এই ত্রিশক্তি একবিন্দুতে শক্তি সঞ্চয় করে তার বলে এগিয়ে নিয়ে যেতে থাকে এশিয়ার প্রথম প্যাসেঞ্জার ট্রেনকে। সাহিব, সুলতান এবং সিন্ধ ছিল ৩টি ইঞ্জিনের নাম, যা সেই ঐতিহাসিক ট্রেনকে টেনে নিয়ে গিয়েছিল গন্তব্যে।

সেই ঐতিহাসিক মুহুর্তকে চর্মচক্ষে দেখার লোভ অনেকেই এড়াতে পারেননি। সেদিন বোরিবন্দর স্টেশন যা অধুনা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস নামে খ্যাত সেখান থেকে ট্রেনটি ৪০০ জন বিশেষ আমন্ত্রিত যাত্রীকে নিয়ে পৌঁছেছিল থানে।

উনবিংশ শতাব্দীর থানে গ্রামে রেল ব্রিজ, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

এই ৩৪ কিলোমিটারের রেল যাত্রা যে ইতিহাসের সূচনা সেদিন করেছিল তা ১৭ দশক পার করে এখন ভারতীয় রেলের অতি সুবিশাল সংসারের জন্ম দিয়েছে। সেদিনের সেই বম্বে থানে যাত্রা এশিয়া মহাদেশেরও প্রথম প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা ছিল।

তাই শুধু ভারত বলে নয়, এ ইতিহাস গোটা এশিয়ার গর্বের। ২১টি তোপধ্বনির সঙ্গে সহর্ষ করতালির মধ্যে বিকেল ৩টে ৩৫ মিনিটে যাত্রা শুরু করেছিল সেই ঐতিহাসিক ট্রেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026