ফের উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা। এবার কৈফিয়ত এক্সপ্রেস। আজমগড় থেকে দিল্লিগামী ট্রেনটি গত মঙ্গলবার মধ্যরাতে লাইনচ্যুত হয়। রাত ২টো ৪০ মিনিট নাগাদ অওরৈয়ার কাছে ট্রেনটি লাইনের ওপর পড়ে থাকা একটি ডাম্পারে ধাক্কা মারে বলে রেল সূত্রের খবর। দুর্ঘটনার কারণে ডাম্পারটি কোনওভাবে রেললাইনের ওপর উল্টে পড়েছিল। কিন্তু তা রেলের নজর এড়ায়। ফলে নিয়ম মেনে কৈফিয়ত এক্সপ্রেস ওই লাইনেই এসে পড়ে। ধাক্কা মারে ডাম্পারে। ফলে ট্রেনের একটি কামরা উল্টে যায়। বাকি ৮টি কামরা লাইনচ্যুত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এনডিআরএফ কর্মীরা। পৌঁছন রেলের আধিকারিকরা। ঘটনায় কোনও যাত্রীর মৃত্যু না হলেও ৭৫ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে এই ঘটনার জেরে বুধবার ওই ব্যস্ত রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। প্রায় ৪০টি ট্রেনের রুট বদল করেছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনায় ফের রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে রেল মন্ত্রক।
এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…
সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…
বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…