ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের প্রথম ট্রেন, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
১৮৫৩ সালে ভারতীয় রেলের প্রথম ট্রেনটি যাত্রা করেছিল আরব পারে। তার এক বছর পর ১৮৫৪ সালে হাওড়া স্টেশন থেকে ছাড়ে একটি ট্রেন। যাত্রীবাহী সেই ট্রেনটিই হাওড়া স্টেশনের ইতিহাসে প্রথম ট্রেন, যা ১৫ অগাস্ট যাত্রা শুরু করে।
অবশ্য তখন আলাদা করে ১৫ অগাস্ট এক অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেনি। তখন সেটা ছিল আর পাঁচটা ব্যস্ত দিনের মতই।
১৮৫৪ সালের ১৫ অগাস্ট হাওড়া থেকে ট্রেনটি যাত্রা শুরু করে হুগলির উদ্দেশে। মাঝে পড়ে ৩টি স্টেশন। বালি, শ্রীরামপুর এবং চন্দননগর। মোট ২৪ মাইলের এই যাত্রাপথে ৩টি মাত্র স্টেশনেই দাঁড়ায় ট্রেনটি।
সেটা হাওড়া স্টেশনের ইতিহাসে এক অধ্যায়ের সূচনা করে। আজ যে ব্যস্ত হাওড়া স্টেশন নজর কাড়ে, ভারতের সেই অন্যতম রেলস্টেশনের প্রথম ট্রেন হাওড়া থেকে হুগলির মধ্যে চালু হয়েছিল।
প্রসঙ্গত ওইদিন থেকে সকালে ও সন্ধ্যায় এই ট্রেন যাত্রা করে যাত্রী নিয়ে। চালু হয় হাওড়া স্টেশন। তারপর সময়ের সঙ্গে বিভিন্ন রুটে ট্রেন বাড়তে থাকে।
হাওড়ায় ট্রেন চালু হওয়া ভারতের পূর্ব প্রান্তেও ইতিহাস লেখে। পূর্ব ভারত থেকে চালু হয় ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে। ক্রমে সেই হাওড়া স্টেশনে বাড়তে থাকে প্ল্যাটফর্ম। যা এখন ২৩টিতে গিয়ে ঠেকেছে। পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল, ২টি ডিভিশন এখন ছুটে চলে এই পথে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…