National

ট্রেন যাত্রীরা এবার পাবেন জিভে জল আনা একগুচ্ছ নতুন খাবার

ট্রেনে যাঁরা দূরে যাত্রা করেন তাঁদের জন্য এল দারুণ সুখবর। এবার তাঁরা যাত্রার সময় পেতে চলেছেন আরও একগুচ্ছ নতুন খাবার।

ট্রেনে দূরের যাত্রীদের খাওয়াদাওয়ার একটা বিষয় থাকে। অনেক যাত্রাতেই ব্রেকফাস্ট থেকে ডিনার সবই ট্রেনে বসে খেতে হয়। কিছু মানুষ বাড়ি থেকে খাবার নিয়ে গেলেও অধিকাংশ যাত্রী নির্ভর করেন ট্রেনের আইআরসিটিসি-র খাবারের ওপর।

যাঁরা প্রায়ই ভ্রমণ করেন তাঁদের জানাও হয়ে গেছে যাত্রাপথে তাঁরা কোন সময় কি কি খাবার খাওয়ার সুযোগ পাবেন। তার তালিকা তাঁদের জানা। কিন্তু এবার সেই চেনা তালিকায় যুক্ত হচ্ছে একগুচ্ছ অন্য খাবার। যা ট্রেনে বসে যে যাত্রীরা পেতে পারেন এমনটা অনেক যাত্রীই ভাবতে পারেননি।

আইআরসিটিসি-র তরফে জানানো হয়েছে রাষ্ট্রপুঞ্জের তরফে চলতি বছরকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসাবে চিহ্নিত করা হয়েছে। মিলেট বলতে বোঝায় ভুট্টা, জোয়ার, বাজরা, রাগি, কাকুম ইত্যাদি।

আইআরসিটিসি সেকথা মাথায় রেখে এবার ট্রেনের প্যান্ট্রি কার, রেলের মোবাইল ইউনিট, আইআরসিটিসি রেস্তোরাঁ সর্বত্র মিলেটের তৈরি নানা পদ পরিবেশনের ব্যবস্থা করেছে।

এসব খাবারের তালিকায় রয়েছে মিলেট লাড্ডু, জোয়ার, বাজরা এবং রাগির তৈরি রুটি এবং পাউরুটি, মিলেটের কচুরি, মিলেটের খিচুড়ি, মিলেটের ডালিয়া, মিলেটের বিস্কুট, রাগির ইডলি, রাগির ধোসা এবং রাগি উত্তপম। যা একাধারে যেমন জিভে জল আনা তেমনই স্বাস্থ্যকর।

সেই সঙ্গে দূরে ট্রেন ভ্রমণের সময় সেই একই ধরনের মেনুতে অভ্যস্ত যাত্রীদের জন্য এ এক নতুন পাওয়া। একটু অন্য স্বাদে মন ভরিয়ে যাত্রা আরও সুন্দর হতে পারে তাঁদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026