National

রেলস্টেশনের টিভির পর্দায় চোখ যেতেই মুখ লুকোলেন মহিলারা, ছোটদের চোখে চাপা

দেশের অন্যতম রেলস্টেশন। সেখানে প্রতিটি প্ল্যাটফর্মেই সারি দিয়ে টিভি লাগানো রয়েছে। সেই টিভির পর্দায় যা ফুটে উঠল তা দেখে মুখ লুকোলেন মহিলারা।

সকাল তখন সাড়ে ৯টা হবে। ব্যস্ত রেলস্টেশনের প্রায় সব প্ল্যাটফর্মেই মানুষের আনাগোনা। হতে পারে রবিবার। কিন্তু এত গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রীদের ভিড় তো লেগেই থাকে।

সেই ভিড়ে অনেক মহিলা, শিশুও রয়েছে। সেখানে পাটনা স্টেশনের ১০টি প্ল্যাটফর্মে সারি দিয়ে লাগানো টিভির পর্দায় ফুটে ওঠে দৈহিক মিলনের দৃশ্য। সেই উত্তেজক ভিডিও দেখে প্ল্যাটফর্মে উপস্থিত মহিলারা প্রবল অস্বস্তিতে পড়ে যান।

অনেকেই লজ্জায় মুখ ঢাকেন। পরিবার নিয়ে আসা মানুষজন মুখ ঘুরিয়ে অন্য দিকে চেয়ে থাকেন। সঙ্গে থাকা ছোটদের চোখ হাত দিয়ে চেপে ধরেন অনেক বাবা মা।

অনেকে উচ্চস্বরে প্রতিবাদ করে ওঠেন। আবার কয়েকজন যাত্রী দাঁড়িয়েও পড়েন টিভির পর্দার দিকে চেয়ে। বিষয়টি নিয়ে দ্রুত অভিযোগ করা হয় রেল পুলিশে।

ভিডিওটি ৩ মিনিট স্থায়ী হয়। ৩ মিনিট নেহাত কম সময় নয়। জনবহুল রেলস্টেশনের টিভির পর্দায় এমন দৃশ্য দেখে কার্যত হতবাক যাত্রীরা। এমন কাণ্ড হল কীভাবে?

যে সংস্থা স্টেশনের টিভির পর্দায় বিজ্ঞাপন চালানোর জন্য বরাত পেয়েছিল তাদের দিকেই আঙুল ওঠে। রেলের তরফে বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

যে সংস্থা টিভিগুলিতে বিজ্ঞাপন চালানোর দায়িত্বে ছিল তাদের কালো তালিকাভুক্ত করেছে রেল। এমন ঘটনা কীভাবে সম্ভব হল তা খতিয়ে দেখা হচ্ছে।

স্টেশনে উপস্থিত যাত্রীদের জন্য এমন এক ভিডিও সারি দিয়ে টিভির পর্দায় চলাটা প্রবল অস্বস্তির কারণ হয়েছে। এজন্য অনেক যাত্রীই ক্ষুব্ধ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026