National

ঘুমন্ত মহিলা যাত্রীর সঙ্গে টিকিট পরীক্ষক যা করল তা ভাবতেও পারেননি যাত্রীরা

এক মহিলা যাত্রী তাঁর স্বামীর সঙ্গেই ট্রেনে সফর করছিলেন। তিনি ঘুমিয়ে ছিলেন। সেই সময় এক টিকিট চেকার সেখানে হাজির হয়। তারপর যা করে তা স্বপ্নের অতীত।

এমন কাণ্ড যে এক টিকিট পরীক্ষক মহিলা যাত্রীর সঙ্গে করতে পারেন তা স্বপ্নেও ভাবতে পারেননি যাত্রীরা। রাতে ঘুমন্ত অবস্থায় থাকা ওই মহিলার সঙ্গে যা ঘটল তা দুঃস্বপ্নের মত। ঘটনাটি ঘটে অকালতখ্‌ত এক্সপ্রেসে।

কলকাতা অমৃতসর রুটের এই ট্রেনে স্বামীর সঙ্গে সফর করছিলেন এক মহিলা। দীর্ঘ সময়ের যাত্রা। মহিলা তখন ঘুমোচ্ছিলেন। সেই সময় তাঁর সামনে এসে হাজির হয় এক টিকিট পরীক্ষক। তারপর কিছু বুঝে ওঠার আগেই ঘুমন্ত মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করতে শুরু করে।

প্রস্রাব গায়ে পড়তেই মহিলার ঘুম ভেঙে যায়। কি হচ্ছে তা বুঝতে পেরে তিনি চেঁচিয়ে ওঠেন। এতে তাঁর স্বামীও সজাগ হয়ে যান। তিনি গিয়ে ওই টিকিট পরীক্ষককে জাপটে ধরেন।

চিৎকার চেঁচামেচিতে অন্য যাত্রীরাও চলে আসেন। তারপর সব শোনার পর ওই টিকিট পরীক্ষককে মারধরও করেন যাত্রীরা। পরে তাকে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ বা জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়।

জিআরপির হাতে গ্রেফতার হওয়া মুন্না কুমার, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @ani_digital

জিআরপি মদ্যপ অবস্থায় থাকা মুন্না কুমার নামে বিহারের বাসিন্দা ওই টিকিট পরীক্ষককে গ্রেফতার করে। প্রসঙ্গত যখন ঘটনাটি ঘটে তখন ওই টিকিট পরীক্ষক ডিউটিতেই ছিলনা।

ট্রেনের এ১ কামরায় সফররত ওই মহিলা অমৃতসরের বাসিন্দা। তিনি পরে অভিযোগ জমা দেন। ঘটনা জানার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে ওই টিকিট পরীক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ করেন। ওই টিকিট পরীক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026