National

দেশকে নতুন আলোর পথ দেখাল রেলস্টেশনের একটা চায়ের দোকান

এও যেন এক নতুন আলোর পথ। হতে পারে তা একটি রেলস্টেশনের সাধারণ চায়ের দোকান। কিন্তু তা গোটা দেশের নজর কেড়ে নিতে পারল।

একটা সাধারণ চায়ের দোকান। রেলস্টেশনে গেলে এমন চায়ের দোকান ২ পা অন্তর চোখে পড়ে। কে আর সেসব চায়ের দোকানের খবর রাখেন। চা যে দোকানে খান সেটাও পরদিন চিনতে পারেননা।

এতটাই মামুলি চায়ের দোকান কিন্তু গোটা দেশের নজর কেড়ে নিতে পারল। এমন ভাবার কারণ নেই যে এক অভাবনীয় কিছু করে দেখিয়েছেন চায়ের দোকানের মালিক। অথবা এমন কোনও সামাজিক কাজ করেছেন যা ভোলার নয়।

এমন কিছুই নয়। বরং নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে এই চায়ের দোকানটি খুলে দিয়ে এক নতুন দিশা দেখানোর চেষ্টা হয়েছে। চায়ের দোকানটি বৃহন্নলাদের দ্বারা পরিচালিত হবে।

এখানেই সেই বিপ্লব। যা এই নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে করে দেখাল। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্ত স্টলটির উদ্বোধন করেন।

ভারতীয় রেলের তরফে এমন উদ্যোগ এই প্রথম। বৃহন্নলাদের সমাজের মূল স্রোতে আরও বেশি করে শামিল করার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই।

অসমের গুয়াহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের এই চায়ের দোকানের নাম ট্রান্স টি স্টল। গোলাপি রংয়ে সাজানো এই চায়ের দোকান স্টেশনের আর পাঁচটা দোকানের মতই। তবে এই দোকানটির গুরুত্ব ও মাত্রা অন্যগুলির সঙ্গে মিশিয়ে দিলে চলবে না।

এখন নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে আরও স্টেশনেও এমন স্টল ছড়িয়ে দেওয়ার কথা ভাবছে। বৃহন্নলাদের সমাজে ক্ষমতায়নের এই উদ্যোগ অবশ্যই এক বড় পদক্ষেপ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026