Feature

রেললাইনের আশপাশ পাথরের টুকরোয় ভরা থাকে, এর পিছনে রয়েছে কি কারণ

রেললাইন তো সকলেই দেখে অভ্যস্ত। লাইনের চারপাশে পাথরের বড় বড় টুকরোও নজরে পড়ে। কিন্তু কেন এত পাথরের টুকরো দেওয়া হয় তা কিন্তু জেনে রাখা ভাল।

রেল যখন প্রথম চলা শুরু করে তখন থেকেই রেললাইনের চারধারে পাথরের টুকরো ছড়ানো থাকত। এত বছর পর বহু আধুনিকতা এলেও সেই শুরুর রীতি কিন্তু এখনও বদলায়নি। পাথরের বিকল্প হিসাবে কোনও নতুন প্রযুক্তিও তৈরি হয়নি। বরং একই রয়ে গেছে।

রেললাইনে পাথর ছড়ানো থাকার কিন্তু অনেকগুলি কারণ রয়েছে। যা মানুষের জন্য সুরক্ষিত রেল ভ্রমণের সুযোগ তৈরি করে দিচ্ছে। রেললাইন রোদ, জল, বৃষ্টি, শীত সবই সহ্য করে চলে। তাও বছরের পর বছর।

ধাতব লাইনে এর প্রভাবে সংকোচন প্রসারণ হতে থাকে। এই সংকোচন বা প্রসারণ অনেকটাই আটকে দেয় রেললাইনে ছড়ানো পাথরের টুকরো।

সেইসঙ্গে একটি ট্রেন ছুটে যাওয়ার সময় লাইনের ওপর যে প্রবল চাপ পড়ে ও উত্তাপ সৃষ্টি হয় তার জেরে লাইন বড় হয়ে সরে যেতে পারে। কম্পনেও তা তার নির্দিষ্ট মাপ থেকে কিছুটা নড়ে যেতে পারে। তা হতে দেয়না এই পাথরের টুকরো।

ভারতীয় রেলের লেভেল ক্রসিং, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

লাইনের গায়ে ছোট ছোট গাছও তৈরি হতে পারে। কারণ লাইনের তলায় মাটিই রয়েছে। কিন্তু সেই গাছ লাইনের ক্ষতি করবে। এই গাছ গজানো রুখে দেয় এই পাথরের টুকরো।

আবার পাথরগুলো বড় এবং ভাঙাচোরার অমসৃণ হওয়ায় তা কম্পনের জেরে একে অপরের সঙ্গে ঘষা লেগে ছিটকেও যায়না। ফলে তা লাইনের সঙ্গে লেপ্টেই থেকে যায়।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026