Feature

দেশে ১টি এক্সপ্রেস ট্রেন সাড়ে ৩ দিনে গন্তব্যে পৌঁছয়, অন্যটি মাত্র ৮ মিনিটে

এ দেশেই রয়েছে সবচেয়ে বড় রেল রুট এবং সবচেয়ে ছোট রেল রুট। একটি যাত্রীদের সাড়ে ৩ দিন পর গন্তব্যে পৌঁছে দেয়। অন্যটি মাত্র ৮ মিনিটে।

ভারতীয় রেল বিশ্বে সমাদৃত। এত রুট এবং এত ট্রেন সত্যিই বিরল। এই দেশে সারাদিনে বহু এক্সপ্রেস ট্রেন এক প্রান্ত থেকে যাত্রীদের পৌঁছে দিচ্ছে অন্য প্রান্তে। এক একটি এক এক রকম সময় নেয় পৌঁছতে।

ভারতীয় রেলের সব দূরপাল্লার ট্রেনেই নির্দিষ্ট সময় রয়েছে ছাড়ার এবং পৌঁছনোর। সেই নিরিখে দেশের সবচেয়ে লম্বা রুটের ট্রেন হল বিবেক এক্সপ্রেস। যা কন্যাকুমারী থেকে ডিব্রুগড় পর্যন্ত যাচ্ছে।

ট্রেনটি তার পুরো পথ অতিক্রম করতে সময় নেয় সাড়ে ৮২ ঘণ্টা। এটাই ভারতীয় রেলে লেখা সময়। বাস্তবে তা এদিক ওদিকও হয়।

ফলে খাতায় কলমে এই ট্রেনটি তার পুরো রুট শেষ করতে সময় নেয় প্রায় সাড়ে ৩ দিন। এই সাড়ে ৩ দিনে বিবেক এক্সপ্রেস ৪ হাজার ১৮৯ কিলোমিটার পথ অতিক্রম করে। মাঝে ৫৬টি স্টেশনে দাঁড়ায়।

এ তো গেল সবচেয়ে লম্বা রুটের ট্রেনের কথা। এই ভারতেই আবার রয়েছে সবচেয়ে ছোট রুটের ট্রেন। সেবাগ্রাম এসএফ এক্সপ্রেস নামে ট্রেনটির রুট শুনলে অনেকেই অবাক হয়ে যান।

ট্রেনটি ছাড়ার পর মাত্র ৮ মিনিটে গন্তব্যে পৌঁছয়। নাগপুর থেকে অজনি এই ৩ কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটি। মাত্র ৩ কিলোমিটার যেতে একটি এক্সপ্রেস ট্রেন রয়েছে। যে রুট আদপে যে কোনও লোকাল ট্রেনের রুটের চেয়েও ছোট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026