National

অফিসের বিরুদ্ধে ক্ষোভ, ৪৫ মিনিট ট্রেন আটকে দিলেন একা যুবক

ট্রেন অবরোধ হলে অনেকে মিলে তা করে থাকেন। কিন্তু একা এক যুবক এবার স্তব্ধ করে দিলেন রেলের চাকা। তাও টানা ৪৫ মিনিটের জন্য।

ট্রেন অবরোধের কথা অনেকেই শুনেছেন, দেখেছেন। সে অবরোধ করে কোনও রাজনৈতিক দল বা কোনও সংগঠন। তাদের কর্মী, সমর্থকেরা রেলের লাইনের ওপর বসে পড়ে রেল অবরোধ করেন। এটা চেনা ছবি।

যেটা অচেনা সেটা হল একা এক যুবকের ৪৫ মিনিট রেলের চাকা স্তব্ধ করে দেওয়া। একাই একটি রেল অবরোধ করে দিলেন তিনি। যাঁকে ৪৫ মিনিটের আগে লাইন থেকে সরানো গেলনা।

ঘটনার সূত্রপাত ২ মাস আগে। তেনুঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে কাজ করা একটি সংস্থায় কাজ করতেন রঞ্জিত কুমার নামে এক যুবক। ঝাড়খণ্ডের বোকারো জেলার লালপানিয়া এলাকার ওই তাপবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে যুক্ত সংস্থার কর্মী রঞ্জিত কুমারকে তাঁর সংস্থা অপসারিত করে। যা নিয়ে প্রবল ক্ষোভ জন্মায় রঞ্জিতের মনে।

রঞ্জিত গত ১৩ ডিসেম্বর সংস্থাকে সাফ জানিয়ে দেন হয় তাঁকে কাজে ফেরাতে হবে, নয়তো তিনি আমরণ অনশন শুরু করবেন। যদিও এই হুমকিতে কাজ হয়নি। সংস্থা তাঁকে ফেরায়নি। এরপর অনশনের রাস্তায় না হেঁটে রঞ্জিত কুমার এমন এক কাণ্ড ঘটালেন যা গোটা দেশের কাছে খবর হয়ে গেল।

বোকারো নদীর ওপর যে রেল ব্রিজ রয়েছে সেখানে রেললাইনের ওপর একটি লাল পতাকা লাগিয়ে দেন রঞ্জিত কুমার। জানিয়ে দেন যতক্ষণ না তাঁকে কাজে ফেরত নেওয়া হবে, তিনি সেখান থেকে নড়বেন না।

ওই লাইন ধরে আসা একটি কয়লা বোঝাই মালগাড়ি রঞ্জিত কুমারের একক রেল রোকোতে থেমে যায়। অনেক বুঝিয়েও তাঁকে লাইন থেকে সরানো সম্ভব হয়নি।

খবর পেয়ে রেল পুলিশ থেকে আরম্ভ করে স্থানীয় পুলিশ সকলেই হাজির হয়। রঞ্জিত কুমারের অফিসের সঙ্গেও কথা বলে তারা।

এমন করে ৪৫ মিনিট কেটে যায়। তারপর রেললাইন থেকে রঞ্জিত কুমারকে সরাতে পারেন পুলিশ কর্মীরা। রেল চলাচল ফেল স্বাভাবিক হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026