National

রেল কি বেসরকারি হাতে যাচ্ছে, স্পষ্ট উত্তর দিলেন রেলমন্ত্রী

রেল বেসরকারিকরণ হওয়া নিয়ে নানা কানাঘুষো শোনা যাচ্ছে। অনেকেই বলছেন রেল বেসরকারি হওয়া এখন সময়ের অপেক্ষা। এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিলেন রেলমন্ত্রী।

রেল কী বেসরকারি নিয়ন্ত্রণে যেতে চলেছে? রেল কি বেসরকারি হাতে তুলে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার? বিরোধীদের পাশাপাশি সাধারণ মানুষও এমন একটা আশঙ্কা মাঝেমধ্যেই করে থাকেন। এমনকি খোদ রেলের কর্মীরাও এমন আশঙ্কা করে থাকেন।

বিষয়টি রাজ্যসভাতেও পৌঁছয়। যেখানে বিষয়টিতে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতীয় রেল একটি অত্যন্ত জটিল সংস্থা। সেইসঙ্গে রেলের একটি সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। তাই রেল বেসরকারি হাতে যাচ্ছেনা। এমন কোনও পরিকল্পনা কেন্দ্রের নেই।

রেলমন্ত্রী আরও জানান, কোনও রাজ্যকে বঞ্চিত করা হচ্ছেনা। বরং কেন্দ্র চায় রেল পরিষেবা আরও উন্নত করতে রাজ্যের সহযোগিতা। রেল পরিষেবা আরও ছড়িয়ে দিতে যাতে রেলের জমি পেতে সুবিধা হয় সেদিকেও রাজ্যসরকারগুলিকে নজর দিতে অনুরোধ করেন তিনি।

রেলমন্ত্রী খতিয়ান তুলে ধরে দাবি করেন, ২০১৪ সালের আগে বছরে রেললাইন বর্ধিত করার পরিমাণ ছিল গড়ে ১ হাজার ৫২০ কিলোমিটার। যেখানে এখন ৩ হাজার কিলোমিটার রেলপথ বর্ধিত করা হচ্ছে প্রতি বছর।

রেলমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় রেলের ডিজেল নির্ভরতা মুছে দিয়ে সম্পূর্ণ বিদ্যুৎ নির্ভর করে তোলার দিশা দিয়েছেন। প্রধানমন্ত্রীর সেই দিশাকে বাস্তবায়িত করতে উদ্যোগ নিয়েছে রেলমন্ত্রক।

ফাইল : অশ্বিনী বৈষ্ণব, ছবি – আইএএনএস

বিজেপি নেতৃত্বাধীন সরকার ২০১৪ সালে দেশে ক্ষমতায় আসার পর থেকে এখনও প্রায় ৫০ হাজার কিলোমিটার রেলপথে বিদ্যুৎ ব্যবহার করে রেল চালানোর বন্দোবস্ত করা হয়েছে বলে রাজ্যসভায় জানান রেলমন্ত্রী। অর্থাৎ ওভারহেড বিদ্যুতের তার যুক্ত করা হয়েছে রেল চালনার জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026