ভারতীয় রেলের কাটা সুড়ঙ্গ, ছবি - আইএএনএস
ভারতের সবচেয়ে লম্বা রেল চলাচলের টানেল তৈরি করা হয়েছিল জম্মু কাশ্মীরের বানিহাল থেকে কাজিগুন্দ পর্যন্ত। যাকে সকলে চেনেন পীরপাঞ্জাল টানেল নামে। এই ১১.২ কিলোমিটারের টানেল ধরে রেল যাত্রাও চলছে। এবার এর কাছেই আরও একটি টানেল তৈরি করতে চলেছে ভারতীয় রেল।
এই সুড়ঙ্গ পীরপাঞ্জাল সুড়ঙ্গের চেয়েও লম্বা হতে চলেছে। যা আবার ৪০০ মিটার উপরেও উঠবে। কাটরা বানিহাল সেকশনে সুম্বের ও আরপিঞ্চালার মধ্যে তৈরি হচ্ছে এই সুড়ঙ্গ।
অস্ট্রিয়ান ড্রিল অ্যান্ড ব্লাস্ট পদ্ধতিতে এই টানেল তৈরি হচ্ছে। এর দক্ষিণভাগ ছবির মত সুন্দর সুম্বের গ্রাম থেকে শুরু হচ্ছে। যা ভূপৃষ্ঠ থেকে ১ হাজার ২০০ মিটার উচ্চতায় অবস্থিত।
সেখান থেকে উত্তরভাগে আরপিঞ্চালা গ্রামে পৌঁছবে। যা ভূপৃষ্ঠ থেকে ১ হাজার ৬০০ মিটার উচ্চতায় অবস্থিত। এই পুরো পথ লম্বায় হবে ১২.৭৫৮ কিলোমিটার।
এটাই হতে চলেছে ভারতের সবচেয়ে লম্বা সুড়ঙ্গপথ। যা দিয়ে ট্রেন ছুটবে। ট্রেনের সর্বোচ্চ গতি হবে সুড়ঙ্গের মধ্যে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
এখানে মূলত ২টি সুড়ঙ্গ তৈরি হচ্ছে। একটি প্রধান সুড়ঙ্গ। যেখান দিয়ে ট্রেন ছুটবে। তার ঠিক গা ধরে থাকবে আরও একটি সুড়ঙ্গ। যাকে বলা হচ্ছে পালানোর সুড়ঙ্গ।
এখানে পালানো বলতে যদি প্রধান সুড়ঙ্গে ট্রেন চলাচল কোনও কারণে সমস্যায় পড়ে বা থমকে যায় তাহলে পালানোর সুড়ঙ্গ দিয়ে ট্রেনটিকে বার করে আনা যাবে।
প্রতি ৩৭৫ মিটার অন্তর পালানোর সুড়ঙ্গে যাওয়ার পথ খোলা থাকবে। এই সুড়ঙ্গ খনন শুরু হয়েছে। ২ প্রান্ত থেকেই সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…