ভারতীয় রেল, প্রতীকী ছবি
রেলস্টেশন থেকে অটো, রিকশা, বাস সবই পান আরোহীরা। এবার থেকে তাঁদের এগুলির আর দরকার নাও হতে পারে। সে জায়গায় তাঁরা পেয়ে যাবেন ই-বাইক ভাড়া।
এটা নিজেই চালিয়ে চলে যাওয়া যাবে। তবে তার জন্য ১ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। এর পর ১ ঘণ্টা থেকে ১ দিন, সব শর্তেই ভাড়া পাওয়া যাবে ই-বাইকগুলি। যাতে চার্জও করাই থাকবে।
কেবল রেলস্টেশনে আসা মানুষজনই নন, যেকোনও মানুষ এই সুযোগ পাবেন। এমন এক অভিনব উদ্যোগ শুরু করল দক্ষিণ রেল।
দক্ষিণ রেল তিরুচি রেলস্টেশনে এই সুবিধা প্রথম চালু করল। দক্ষিণ রেলে এমন উদ্যোগ এই প্রথম আর তা আত্মপ্রকাশেই মানুষের মন জয় করেছে। বহু মানুষ প্রতিদিন এই ই-বাইক ভাড়া নেওয়ার জন্য কি করতে হবে তা জানতে চেয়ে ফোন করছেন।
আপাতত সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সুবিধা পাওয়া যাচ্ছে। ঘণ্টায় ৫০ টাকা ভাড়ায় চালু হয়েছে এই পরিষেবা। তবে গ্রাহকরা খুশি হলেও তাঁদের একটা অভিযোগ থেকে যাচ্ছে।
তাঁদের অভিযোগ, এই ১ হাজার টাকা গচ্ছিত রাখাটা তাঁদের জন্য একটু চাপের হচ্ছে। বিশেষত এই বক্তব্য ছাত্রদের। তাঁদের দাবি এই সুবিধা তাঁদের জন্য দারুণ কার্যকরী। কিন্তু ১ হাজার টাকা গচ্ছিত হিসাবে রাখার ক্ষমতা অনেকেরই নেই। ফলে তাঁরা পিছিয়ে যাবেন।
সকলের আরও যুক্তি ই-বাইকে জিপিএস লাগানো রয়েছে। ফলে তা নিয়ে পালানো যাবেনা। সেটি কোথায় রয়েছে তা পরিষেবা প্রদানকারী সংস্থা জানতেই পারবে।
তাছাড়া গ্রাহকদের আধার কার্ডও জমা রাখা হচ্ছে। তারপরেও ১ হাজার টাকা গচ্ছিতটা বাড়াবাড়ি বলেই মনে করছে যুবসমাজ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…