National

ফের বদলাচ্ছে একটি পরিচিত রেলস্টেশনের নাম

সুপরিচিত রেলস্টেশনের নাম বদল হয়েছে অনেক জায়গায়। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি নাম। জায়গার নামেও এসেছে বদল।

২০১৮ সালে ফৈজাবাদের নাম বদলে যায়। নাম হয় অযোধ্যা। এছাড়াও উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার এলাহাবাদের নাম বদলে দিয়েছে। এলাহাবাদের নাম এখন প্রয়াগরাজ। নাম বদল হয়েছে মোগলসরাই রেল জংশনেরও। মোগলসরাই রেলওয়ে জংশনের নাম এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন।

এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ফৈজাবাদ রেলস্টেশনের নাম। ওই স্টেশনের নাম হতে চলেছে অযোধ্যা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। যা খোদ মুখ্যমন্ত্রীর অফিস থেকে ট্যুইট করে জানানো হয়েছে। এটাও বলা হয়েছে যে এই নাম বদল হতে চলেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে।

রেলস্টেশন থেকে কোনও জায়গার অতিপরিচিত নাম বদল করা নিয়ে প্রবল সমালোচনার ঝড় উঠেছিল। যোগী আদিত্যনাথ সরকারকে বিরোধীদের তোপের মুখেও পড়তে হয়। কিন্তু নাম বদলের সিদ্ধান্ত থেকে পিছপা হয়নি সরকার।

এবার আবার সামনেই উত্তরপ্রদেশে নির্বাচন। সেই নির্বাচনের আগে ফৈজাবাদ রেলস্টেশনের নাম বদল কোনও প্রভাব ফেলতে পারে কি? এমন প্রশ্ন উঠছে।

যদিও এসব নিয়ে বিশেষ চিন্তিত যে যোগী সরকার নয় তা পরিস্কার। ট্যুইট করে এই সিদ্ধান্তের কথা জানানোর মধ্যে দিয়েই তা পরিস্কার হয়েছে। এখন দেখার যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধীরা মুখ খোলে কিনা।

অনেকে আবার লখিমপুর খেরির ঘটনা থেকে নজর সরানোর জন্য এমন পদক্ষেপ করা হয়েছে বলেও উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তকে ব্যাখ্যা করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026