National

স্টেশন একটাই, অথচ এখানে ট্রেন থামলে দাঁড়ায় ২ রাজ্যে

একটি স্টেশনে এসে ট্রেন থামে বটে, তবে তা আসলে থামে ২ রাজ্যে। ট্রেনের মাথা থাকে একটি রাজ্যে আর পিছনের অংশ থাকে অন্য রাজ্যে।

ভারত এক বৈচিত্র্যে ভরা দেশ। এর যে কোণাতেই যাওয়া যায় সেখানেই অবাক হয়ে তাকিয়ে থাকার মত কিছু না কিছু পাওয়া যাবেই। যেমন একটি স্টেশন।

ভারতের অগুন্তি রেলস্টেশনের একটি। কিন্তু সেই স্টেশনের মাহাত্ম্য নজরকাড়া। এ স্টেশনে একটি ট্রেন এসে থামে বটে, তবে তা একটি রাজ্যে থামে না। থামে ২টি রাজ্যে। ট্রেনের ইঞ্জিন এক রাজ্যে থাকে আর ট্রেনের গার্ড কোচ বা পিছনের কামরা থাকে অন্য রাজ্যে।

রাজস্থানের ঝালাওয়ার জেলায় একটি রেলস্টেশন রয়েছে ভবানী মান্ডি স্টেশন। এই স্টেশনের ওপর দিয়ে গেছে গুরুত্বপূর্ণ দিল্লি-মুম্বই রেলওয়ে লাইন। এই স্টেশনে একটি ট্রেন এসে দাঁড়ালে যদি তার ইঞ্জিন বা সামনের অংশ রাজস্থানে থাকে, তাহলে ট্রেনটির গার্ড কোচ থাকে মধ্যপ্রদেশে।

স্টেশনটিই ২টি রাজ্যের সীমানার মাঝে পড়েছে। ফলে এখানে ট্রেন থামা মানে একটি স্টেশনে থামা বটে তবে ২টি রাজ্যেও একসঙ্গে থামা।

ভবানী মান্ডি স্টেশনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হেঁটে গেলে দেখা যাবে স্টেশনের একটি প্রান্তে বোর্ডে লেখা থাকে রাজস্থান আর তার অন্য প্রান্তে বোর্ডে লেখা থাকে মধ্যপ্রদেশ।

তবে অবাক হওয়া শুধু এই ভবানী মান্ডি রেলস্টেশনেই আটকে নেই। এই এলাকায় এমন অনেকগুলি বাড়ি রয়েছে যে বাড়িগুলির সামনের দরজা খুলে বার হলে পা রাখা যায় মধ্যপ্রদেশের ভাইসোদামান্ডি শহরে। কিন্তু বাড়ির পিছনের দরজা দিয়ে বাইরে বার হলে পা রাখা হয় ভবানী মান্ডি শহরে।

প্রসঙ্গত এই মজার বিষয়টিকে সামনে রেখে বলিউডে একটি সিনেমাও তৈরি হয় ২০১৮ সালে। সিনেমার নাম ছিল ‘ভবানী মান্ডি টেসান’। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026