ভারতীয় রেল, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
ট্রেনে সফর করছিলেন এক তরুণী। হায়দরাবাদ থেকে আসছিলেন পুনেতে। রাতে ট্রেনে সকলে তখন ঘুমে আচ্ছন্ন। তিনি নিজও তাই ছিলেন।
ওই তরুণীর অভিযোগ সে সময় তাঁকে খুব খারাপ ভাবে স্পর্শ করেন এক সহযাত্রী। ওই স্পর্শে তিনি প্রবল অস্বস্তিতে পড়েন। এহেন আচরণ মেনে নিতে পারেননি। কিন্তু তখনও অস্বস্তির অনেক বাকি ছিল।
তরুণীর অভিযোগ এরপর ওই ব্যক্তি তাঁর ব্যাগ খুলে সেখান থেকে তাঁর অন্তর্বাস টেনে বার করে নেন। সেই অন্তর্বাস নাকের কাছে এনে শুঁকতে থাকেন। সেইসঙ্গে কুৎসিত অঙ্গভঙ্গিও করেন।
তাঁর বক্ষবাস নিজের বুকের কাছে ধরেও তরুণীকে দেখান। এরপর আর চুপ থাকতে পারেননি তরুণী। তাঁর চিৎকারে অন্য যাত্রীরা ঘুম থেকে উঠে পড়েন।
অন্য যাত্রীরাই ওই ব্যক্তিকে পাকড়াও করেন। তারপর তাঁকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বিদ জেলার পারলি স্টেশনের রেল পুলিশ।
যাঁকে গ্রেফতার করা হয় সেই অভিযুক্ত দীনেশ চবনের বয়স ৩৪ বছর। তিনি মুম্বইয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর একজন উচ্চপদস্থ আধিকারিক। যাঁর পদমর্যাদা একজন পুলিশ সুপারের সমান।
এমন এক পদমর্যাদার মানুষ যে এতটা ঘৃণ্য কাজ করতে পারেন তা দেখে অনেকেই হতবাক। দীনেশ চবন গ্রেফতার হলেও ওই তরুণী পরে ওই ট্রেনেই যেমন পুনে আসছিলেন আসেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…