Business

কামরা বিক্রি আছে বলে জানিয়ে দিল রেল

কামরা বিক্রি আছে জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ। পর্যটনকে আরও বেশি করে উৎসাহ দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। বেসরকারি ক্ষেত্রকে আহ্বানও জানানো হয়েছে।

রেলের কামরা লিজ নিতে চাইলে বা কিনতে চাইলে আগ্রহীদের যোগাযোগ করতে বলল রেল কর্তৃপক্ষ। তবে লিজ বা বিক্রি যাই হোক তার মেয়াদ হবে ৫ বছর।‌ কেন তা নিতে চাইছে তা ইচ্ছুক ক্রেতাকে বোঝাতে হবে। জানাতে হবে ওই ট্রেনকে কোন রুটে চালাতে ইচ্ছুক তিনি।

কী ভাবনা থেকে ওই রুট বেছে নেওয়া হচ্ছে, কত ভাড়া করার পরিকল্পনা করা হয়েছে তারও বিস্তারিত তথ্য জমা দিতে হবে। তারপর রেল সিদ্ধান্ত নেবে কাকে দেওয়া হবে ওই কামরার সত্ত্ব।

৫ বছরের জন্য আপাতত মেয়াদ করা হলেও পরে তা বর্ধিত হতে পারে। ফলে কেউ ৫ বছরের বেশি সময়ও কামরা দখলে রাখতে পারে। তবে সেক্ষেত্রে কিছু শর্ত থাকছে।

কামরাটির আয়ু কতদিন রয়েছে তাও দেখার বিষয়। এছাড়া যাত্রীদের স্বাচ্ছন্দ্য থেকে তাঁদের কত রকমভাবে সাহায্য করতে ইচ্ছুকরা আগ্রহী, এ বিষয়ে তাদের পরিকল্পনা কি তাও জানতে চেয়েছে রেল।

করোনা জর্জরিত পর্যটনকে নয়া গতি দিতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। যা কিন্তু ঘোষণার পরই সমালোচনার মুখে পড়েছে।

রেল বেসরকারিকরণের পথে যে এটা একটা ধাপ তা অনেকেই মনে করছেন। কেন্দ্র যেভাবে বেসরকারিকরণে জোর দিচ্ছে এবং রেলের বেসরকারিকরণ যেভাবে আগেই গতি পেতে শুরু করেছে, তাতে এটা আরও একটা ধাপ বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026