National

ভোপাল-উজ্জয়িনী এক্সপ্রেসে বিস্ফোরণ

মধ্যপ্রদেশের সুজলপুর শহরের কাছে জাবরি স্টেশন। মঙ্গলবার সকাল ৯টা ৫০ নাগাদ এই জাবরি স্টেশেনই ঢুকছিল ভোপাল-উজ্জয়িনী এক্সপ্রেস। আচমকাই শেষের গার্ডের কোচের আগে শেষ সাধারণ কামরায় জোড়াল বিস্ফোরণ হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশনে। কামরার মধ্যেও হৈচৈ শুরু হয়ে যায়। বিস্ফোরণে ৯ জন গুরুতর আহত হন। তাঁদের দ্রুত কলপিপাল হাসপাতালে ভর্তি করা হয়। এদিক ঠিক কী কারণে বিস্ফোরণ তা এখনও পরিস্কার নয়। যাত্রীদের একাংশের দাবি, মোবাইল চার্জ দেওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। যদিও সূত্রের খবর, ঘটনাস্থলে বারুদের গন্ধ পেয়েছে রেল পুলিশ। বিস্ফোরণের পর ট্রেন ফাঁকা করে সেটিকে কলপিপাল স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানেই কামরায় তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের সঠিক কারণ তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের একটি অন্য ট্রেনে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করে রেল।

 

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026