National

প্রেশারকুকারে পুলিশের লাথি, ঝলসে গেল শিশুর দেহ

একটি প্রেশারকুকারে এক পুলিশ আধিকারিকের সজোর লাথির জেরে ঝলসে গেল এক শিশুর দেহ। যদিও রেল পুলিশের তরফে ঘটনাটি অস্বীকার করা হয়েছে।

রেলস্টেশনের টয়লেটের ধারেই তাঁদের বাস। সেখানেই অস্থায়ী ঝুপড়ি তৈরি করে সেখানেই সংসার। পেশা বলতে কাগজ কুড়োনো। আবার রেলে কেউ কাটা পড়লে সেই দেহ লাইনের ওপর থেকে সরানোর জন্য রেল পুলিশই তাঁদের ডেকে নিয়ে যায়।

গত শনিবারও এমনই এক ঝুপড়িতে রান্না করছিলেন এক মহিলা। পাশেই ছিল তাঁর সদ্যোজাত সন্তান। তাঁর অভিযোগ আচমকাই আরপিএফ-এর ২ পুলিশকর্মী ঝুপড়িতে ঢুকে আসেন। এঁদের মধ্যে একজন সাব-ইন্সপেক্টর পদাধিকারী।

তাঁরা ঝুপড়িতে ঢুকেই সেখানে থাকা জিনিসপত্র বাইরে ফেলে দিতে থাকেন। এরমধ্যেই স্টোভে ডাল সিদ্ধ হচ্ছিল একটি প্রেশারকুকারে। সেই প্রেশারকুকার লাথি মেরে ফেলে দেন একজন।

প্রেশারকুকার ছিটকে পড়ে। আর তার থেকে ফুটন্ত জল বেরিয়ে ছড়িয়ে পড়ে সদ্যোজাত শিশুটির গায়ে। ঝলসে যায় তার নরম দেহ।

যদিও প্রাণে বেঁচে গেছে শিশুটি। তবে দগ্ধ হয়েছে শরীরের একাংশ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিশুটির ডান হাতের।

আরপিএফ-এর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের চারবাগ রেল স্টেশনে। চারবাগের রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ-এর এসএইচও মুকেশ কুমার অবশ্য দাবি করেছেন একটি অ্যান্টি এনক্রোচমেন্ট ড্রাইভ হয়েছিল ঠিকই তবে এক সাব-ইন্সপেক্টর প্রেশারকুকারে লাথি মারায় এক সদ্যোজাত দগ্ধ হয়েছে এই অভিযোগ ভিত্তিহীন। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026