National

যাত্রী নিয়ে ট্রেন ছুটল পিছন দিকে

যাচ্ছিল গন্তব্যের দিকেই। যাত্রীরাও তৈরি হচ্ছিলেন। গন্তব্য আর বেশি দূর নয়। তখনই তাঁরা লক্ষ্য করলেন ট্রেনটি সামনের দিকে যাওয়ার জায়গায় পিছনে ছুটতে শুরু করেছে।

দেরাদুন : গন্তব্যের কাছেই প্রায় এসে গিয়েছিল ট্রেনটি। এমন সময় ঘটল বিপত্তি। ট্রেন ছুটতে শুরু করল উল্টোদিকে। ট্রেনে বসা যাত্রীরা তো অবাক। এমন আবার কখনও হয় নাকি!

ট্রেন তো আর নিজের মর্জি মত চলে না যে তার মনে হল উল্টোদিকে যাব, তাই পিছু হঠতে শুরু করল। ট্রেনের নিয়ন্ত্রণ তো ট্রেন চালকের হাতে। তবে কি তাঁরই মতিভ্রম হল যে কয়েক কিলোমিটার উল্টোদিকে গড়াল ট্রেনের চাকা।

না, ট্রেন চালকের ভুল নয়। দিল্লি থেকে টনকপুরগামী পূর্ণগিরি জনশতাব্দী এক্সপ্রেস যাচ্ছিল উত্তরাখণ্ডের ওপর দিয়ে। খাতিমা পেরিয়ে কিছু কিলোমিটার যাওয়ার পরই ট্রেন চালক জানতে পারেন খাতিমা ও টনকপুরের মাঝে রেললাইনে কাটা পড়েছে গবাদি পশু। ফলে লাইন পরিস্কার করার আগে পর্যন্ত সামনে এগোনো যাবেনা।

যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেনটিকে উল্টো অভিমুখে চালানোর সিদ্ধান্ত নেন চালক। কয়েক কিলোমিটার পিছিয়ে গিয়ে খাতিমার রেল ইয়ার্ডে এসে দাঁড়ায় ট্রেনটি।

ঘটনায় কোনও যাত্রী আহত হননি। কিন্তু ঘটনার আকস্মিকতায় যথেষ্টই ঘাবড়ে গিয়েছিলেন তাঁরা। পরে তাঁরা গন্তব্যে পৌঁছে যান।

ঘটনাটি উল্লেখ করে ট্যুইটারে উত্তর-পূর্ব রেল শাখার তরফে জানানো হয় কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। তবে এই ঘটনার জন্য লোকো পাইলট ও গার্ডকে সাসপেন্ড করা হয়েছে।

উত্তরাখণ্ডে এক সপ্তাহের মধ্যে রেল দুর্ঘটনার দ্বিতীয় ঘটনা এটি। এর কয়েকদিন আগেই দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন লেগে যায়। সেই ঘটনাটিতেও কোনও যাত্রী আহত হননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026