পর্দাবিহীন কামরার জানালা, ছবি - আইএএনএস
নয়াদিল্লি : কোনও নতুন আবিষ্কারের পিছনে অনেক সময় থাকে কোনও না কোনও জটিল পরিস্থিতি বা সমস্যা। এ কথা চিরন্তন সত্য। করোনা পরিস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রতিক্ষেত্রেই কোনও না কোনও বাধা নিয়ে হাজির হয়েছে। অতিমারি কেড়ে নিয়েছে জীবন ও জীবিকা।
তবে সময়ের বহমানতাকে রোধ করার শক্তি কারও নেই। তাই ধীরে ধীরে পরিস্থিতি আবার কিছুটা ঠিক হতে শুরু করেছে। কিছুদিন আগে থেকেই গড়াতে শুরু করেছে ট্রেনের চাকা। তবে সবই চলছে করোনা বিধি মাথায় রেখে।
এখন পরিস্কার পরিছন্নতার দিকে রেল অনেক বেশি লক্ষ্য রাখছে। করোনার কথা মাথায় রেখে বদলেছে বেশ কিছু পরিচিত ব্যবস্থা। যেমন এসি কোচ থেকে বাদ পড়েছে জানালার কাপড়ের পর্দা। সেই চিরাচরিত পর্দার ভাবনা বদলে সেখানে এসেছে নয়া ভাবনা। যা হয়তো করানোর হাত ধরেই জন্ম নিল।
করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই পর্দাগুলি জানালা থেকে সরিয়ে দিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। কিন্তু পর্দা সরিয়ে নেওয়ার ফলে যাত্রীদের সমস্যা হচ্ছে।
সমস্যা দূর করতে রেল কর্তৃপক্ষ এসি কোচে এক বিশেষ পরিবর্তনশীল জানালার ব্যবস্থা করছে। এবার থেকে সুইচ টিপে জানালার স্বচ্ছ কাঁচকে অস্বচ্ছ করে দেওয়া যাবে।
পূর্ব রেল সূচনা করল পলিমার ডিস্পারসেড লিকুইড ক্রিস্টাল (পিডিএলসি) দিয়ে প্রস্তুত এই বিশেষ ধরনের স্বয়ংক্রিয় জানালার। হাওড়া-দিল্লি এসি স্পেশাল, যা আগে রাজধানী এক্সপ্রেস নামে পরিচিত ছিল, তার এসি কোচে প্রথমবারের জন্য এই বন্দোবস্ত চালু হতে চলেছে।
এসি ট্রেনের জানালায় পর্দা ব্যবহার করা হত জানালা দিয়ে ঢোকা সূর্যের প্রখর রোদকে রুখতে। সূর্যের আলো সরাসরি চোখে পড়লে তা যাত্রীদের অস্বস্তির কারণ হয়। কামরার ভিতরের ঠান্ডা পরিবেশও নষ্ট হয় রোদ ঢুকলে।
করোনা পরিস্থিতিতে আবার পর্দা রাখা সম্ভব নয়। তাই প্রথমবারের জন্য রেল কর্তৃপক্ষ পর্দা সমস্যার সমাধান নিয়ে এল। রেলের এক আধিকারিকের দাবি, এই জানালা যাত্রীদের গোপনীয়তা রক্ষা করতেও সাহায্য করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…
ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…
পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…
ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…
এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…