National

সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাল রেলমন্ত্রক, নেতাজির নামে ট্রেন

সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন করল রেলমন্ত্রক। এবার তারা বদলে দিল একটি ট্রেনের পুরনো নাম। নাম বদলে রাখা হল নেতাজির নামে।

নয়াদিল্লি : কেন্দ্রের তরফে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এবার সাড়ম্বরে পালিত হবে তা আগেই ঘোষণা হয়েছিল। তার প্রথম ধাপ গত মঙ্গলবারই দেখেছেন ভারতবাসী। নেতাজির জন্মজয়ন্তীকে পরাক্রম দিবস হিসাবে পালন করা হবে বলে জানিয়ে দিয়েছে সংস্কৃতিমন্ত্রক। এবার নেতাজিকে সম্মান জানিয়ে বদলে ফেলা হল একটি ট্রেনের নাম।

হাওড়া থেকে কালকাগামী ট্রেনটি দীর্ঘকাল হাওড়া-কালকা মেল নামে পরিচিত। দিল্লি যাতায়াতের জন্য এই ট্রেনটিকে অনেকেই ভরসা করেছেন। এখনও বহু মানুষ ওই ট্রেনে যাতায়াত করেন।

দিল্লিমুখী সেই ট্রেনের এবার নাম বদলের কথা এদিন ঘোষণা করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে হাওড়া-কালকা মেলের নাম বদলে হচ্ছে নেতাজি এক্সপ্রেস। এদিন একথা জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী।

ফলে দীর্ঘদিনের হাওড়া-কালকা মেল আর থাকছে না। তবে রুটটি থাকছে। তার নতুন নাম হচ্ছে। ট্রেনের গায়ে এবার থেকে লেখা থাকবে নেতাজি এক্সপ্রেস। যা অবশ্যই রাজ্যবাসীর জন্য আনন্দের খবর।

রেলমন্ত্রী জানান, নেতাজির পরাক্রম ভারতের স্বাধীনতা আন্দোলনকে তরান্বিত করেছিল। তরান্বিত করেছিল উন্নয়নকে। তাই তিনি নেতাজির নামে নেতাজি এক্সপ্রেস করে উচ্ছ্বসিত।

হাওড়া-কালকা মেলের নাম বদলে তা নেতাজি এক্সপ্রেস করার প্রয়োজনীয় নির্দেশ গত ১৯ জানুয়ারিই প্রকাশ করেছে রেল মন্ত্রক।

নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী এবার ধুমধাম করে পালিত হবে বলে আগেই ঘোষণা করেছে কেন্দ্র। ২৩ জানুয়ারি রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসতে চলেছেন। নেতাজি জন্মদিবস পালনকে সামনে রেখেই আসতে চলেছেন তিনি।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি নেতাজি জন্মজয়ন্তীকে পরাক্রম দিবস হিসাবে পালনে সহমত নন। তিনি ওই দিনটিকে দেশনায়ক দিবস হিসাবে পালন করতে চলেছেন।

২০১৯ সালের ভোটের আগে ২০১৮ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দামানের বিখ্যাত রস আইল্যান্ডের নাম বদলে তা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে করেন। ফের ২০২১ সালের ভোটের মুখে নেতাজিকে সম্মানে ভরিয়ে দিচ্ছে কেন্দ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026