State

তরুণীর মুখে অ্যাসিড, ফের প্রশ্নে নারী নিরাপত্তা

ফের প্রশ্নের মুখে ট্রেনের মহিলা কামরার সুরক্ষা। গত রবিবার রাত ১০টা নাগাদ ডায়মন্ডহারবার লোকালের মহিলা কামরায় এক ব্যক্তি উঠে বছর ২৩-এর এক তরুণীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। অ্যাসিড ছিটিয়ে লাগে তরুণীর পাশে বসা মহিলার দেহেও। ঘটনাটি ঘটে ট্রেন বারুইপুর স্টেশন পার করার পরেই। আততায়ী অ্যাসিড ছুঁড়ে নিশ্চিন্তে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে চম্পট দেয়। এদিকে আহত তরুণী ও তাঁর সহযাত্রীকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই তরুণীকে এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্ত তরুণীর বাড়ির অভিযোগ কল্যাণপুরে তাঁদের জমির ওপর এক প্রোমোটার জোর করে মাটি ফেলে। প্রতিবাদ করলে ভয় দেখানো শুরু হয়। পরিবারের অভিযোগ পুলিশকে তাঁরা পুরো বিষয়টি জানানও। কিন্তু তার পরেও ওই প্রোমোটার ভয় দেখানো বন্ধ করেনি। আক্রান্তের বাবার অভিযোগ ওই প্রোমোটার নাকি আগেই হুমকি দিয়েছিল ওই তরুণীর ক্ষতি করা হবে। তারপর এই ঘটনা। প্রশ্ন উঠছে তাহলে কী এবার থেকে যে কেউ আগাম বলেই মানুষের ক্ষতি করে দেবে বা প্রাণে মেরে দেবে! এই চরম সাহস দেখানো প্রশাসনের ভূমিকাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে!

 

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026